৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০১:৫২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত কমে যাচ্ছে রিভেট : যোগাযোগ করুন তোফায়েল চৌধুরীর সাথে


দ্বাদশ জাতীয় নির্বাচন শেষে
শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-০১-২০২৪
শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা


শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্যদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান। বুধবার (১০ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়।  

সংসদ সদস্যদের শপথের আগে নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে শিরীন শারমিন নিজেই শপথ নেন। এরপর তিনি অন্যদের শপথ পাঠ করান।  
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। ২৯৯টি আসনের মধ্যে ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে নৌকা প্রতীকে আওয়ামী লীগ জয় পেয়েছে ২২২টি আসনে।

শেয়ার করুন