১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:৫৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


নিউইয়র্কে মুগ্ধতা ছড়ালেন সাবিনা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৭-২০২৩
নিউইয়র্কে মুগ্ধতা ছড়ালেন সাবিনা সাবিনা ইয়াসমীন


নিজের জনপ্রিয় সব গানে নিউইয়র্কে দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়ালেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। প্রবাসী দর্শকদের অন্যরকম এক সন্ধ্যা উপহার দিলেন তিনি। নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ম্যারি লুইস একাডেমিতে গত ১৬ জুলাই রোববার সন্ধ্যায় এই আসর মাতিয়েছেন তিনি। সাবিনার একক সংগীতানুষ্ঠানের আয়োজক ছিল ‘পিজি গ্রুপ’। সাবিনা মঞ্চে আসার আগে ‘পিজি গ্রুপের’ চেয়ারম্যান শুভ্রা দত্ত এ আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। মঞ্চে উঠে গান শুরুর আগে সাবিনা দেশবরেণ্য প্রয়াত ও জীবিত গীতিকার-সুরকারের নাম উল্লেখ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান। গীতিকার-সুরকারদের মধ্যে যারা বর্তমানে অসুস্থ আছেন তাদের আরোগ্য কামনা করেন।

 ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’ গান দিয়ে অনুষ্ঠান শুরু করেন সাবিনা।  এরপর একে একে গেয়ে শোনান- ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’, ‘ও সাথীরে যেও না কখনো দূরে’, শত জনমের স্বপ্ন তুমি আমার’, ‘তোমারই পরশে জীবন আমার’, ‘কী করে বলিগো আমি’, ‘বুকের ভেতরে রাখিবো তোমারে’, ‘অশ্রু দিয়ে লেখা’, ‘প্রেমে পড়েছে মন’, ‘এই মন তোমাকে দিলাম’সহ দুই ডজন গান। গানের শেষে প্রবাসীদের পক্ষ থেকে এই শিল্পীর হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন ‘পিজি গ্রুপের’ প্রধান নির্বাহী কর্মকর্তা পার্থ গুপ্ত। এ সময় দর্শকরা দাঁড়িয়ে সাবিনা ইয়াসমীনকে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল এবং হাফসা।

শেয়ার করুন