৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০১:০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত কমে যাচ্ছে রিভেট : যোগাযোগ করুন তোফায়েল চৌধুরীর সাথে


যুক্তরাষ্ট্রে কারাতেকা তুলির ব্রোঞ্জ জয়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৪-২০২২
যুক্তরাষ্ট্রে কারাতেকা তুলির ব্রোঞ্জ জয় শামীমা আখতার তুলি


বয়স তার ৪৮। এই বয়সেও বিদেশের মাটিতে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের প্রথম ব্ল্যাক বেল্ট পাওয়া নারী কারাতেকা শামিমা আখতার তুলি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত ‘দি ওজাওয়া কাপ’ টুর্নামেন্টের ভ্যাটেরার্ন ৪৫-৫৯ বছর ক্যাটাগরিতে কাতা ইভেন্টে অংশ নিয়ে এই পদক জেতেন তিনি। যেখানে ৩০ দেশের প্রায় ৯০০ কারাতেকা নিজেদের নৈপুণ্য প্রদর্শন করেন। এছাড়া তুলির ছেলে লিওন ১৮-৩০ বছর ক্যাটাগরিতে কাতা ও কুমি ইভেন্টে দুটি ব্রোঞ্জপদক জেতেন। একই টুর্নামেন্টে মা ও ছেলের তিন পদক জয় বাংলাদেশের ইতিহাসে প্রথম। ১৮ বছর বয়সের আগেই জাতীয় চ্যাম্পিয়ন হওয়া তুলি ক্যারিয়ারে ১৯৮৯ থেকে’৯৩ পর্যন্ত টানা পাঁচবার জাতীয় শিরোপা ঘরে তুলেছেন। কারাতে ছাড়াও ইয়োগা, পিলাত, বডিবিল্ডিং, পাওয়ারলিফটিং, সাভাতে, কুংফু, ক্রাভ মাগার মতো বিভিন্ন ইভেন্টে খেলতে ১০টি দেশ ভ্রমণ করেছেন।

‘ব্যায়াম ছেড়ে দিলে কি মোটা হয়ে যাবো?’ শীর্ষক একটি বইও লিখেছেন তুলি। এছাড়া নারীদের ব্যায়ামের জন্য ২০ বছর যাবত কমব্যাট জিম নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। পদক জয়ের পর তুলি বলেন, ‘জাপান কারাতে অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা ও সোতোকান কারাতের প্রতিষ্ঠাতা জাপানের ওসামু ওজাওয়ার নামে এই টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে আমি ও আমার ছেলে দু’টি পদক জিতেছি। যা দেশের ইতিহাসে প্রথম। এভাবেই সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চাই।’ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স করা তুলি রত্নগর্ভা মা রওশন আরা বেগমের কনিষ্ঠ সন্তান। প্রফেসর ভাইবোনদের ভিড়ে তথাকথিত নিশ্চিত জীবিকার পথ না মাড়িয়ে বেছে নেন ব্যায়ামবিদ হওয়ার জীবন।


শেয়ার করুন