০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৬:০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


সুপার ফোরে কোহলিদের হারালো উজ্জীবিত লংকানরা
ভারতকে দুশ্চিন্তায় ফেললো শ্রীলঙ্কা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৭-০৯-২০২২
ভারতকে দুশ্চিন্তায় ফেললো শ্রীলঙ্কা ভারতকে হারানোর উৎসব মাঠেই শুরু করে শ্রীলঙ্কা/ছবি সংগৃহীত


পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছেও হারলো ভারত। এশিয়া কাপের সুপার ফোরের রুদ্ধশ্বাস ম্যাচে এক বল হাতে রেখেই ভারতকে হারিয়েছে শ্রীলঙ্কা ৬ উইকেটে। এ জয়ে শ্রীলঙ্কার ফাইনালে ওঠার সম্ভাবনা জেগে উঠল। অপরদিকে দুশ্চিন্তায় পরেছে ভারত। স্বপ্ন জিইয়ে এখনও। কিন্তু সেটা কিছু ‘যদি’র উপর। কারন ফাইনালের ওঠার অপর প্রতিদ্বন্দি এখন পাকিস্তান। 

এ ম্যাচে প্রথম ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা ভারতকে। এতে করে রুহিত শর্মার ৭২ রানের উপর ভর করে ৮ উইকেটে ১৭৩ রান করেছিল ভারত। সুরিয়া করেছিলেন ৩৪। বল হাতে মাধুশঙ্কা তিনটি এছাড়া করুনারত্নে ও দাসুন শানাকা নেন দুটি করে উইকেট। 

এরপর ১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে দুর্দান্ত সুচনা হয় শ্রীলঙ্কার। বিনা উইকেটে সংগ্রহ করে ফেলে তারা ৯৭। দুই ওপেনার দুর্দান্ত ফর্মে থাকা কুশল মেন্ডিস (৫৭) ও নিশনকা ( ৫২) রান করে চমক দেখান। এ দুইয়ের আউট হওয়ার সঙ্গে সঙ্গে আরো দুই উইকেটের পতন। সব মিলিয়ে চার উইকেটের পতন হলে ম্যাচে উত্তেজনা বাড়ে। কিন্তু সেটা আর বাড়তে দেননি। দুই ব্যাটসম্যান দাসুন শানাকা ও ভানুকা রাজাপাকসা মিলে দলকে নিয়ে যান জয়ের লক্ষ্যে। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল সাত রান। আর শেষ দুই বলে ২। কিন্তু ওভার থ্রোতে দুই রান নিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় শ্রীলঙ্কা ১ বল হাতে রেখেই। 

 


শেয়ার করুন