০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৬:১৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-১০-২০২৪
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত মোহাম্মদ শাহরিয়ার ইসলাম ওরফে অর্নব


যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের ফেয়ারফিল্ডে বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম মোহাম্মদ শাহরিয়ার ইসলাম ওরফে অর্নব (২৮)। নিরাপত্তার স্বার্থে আহত অন্যজনের পরিচয় প্রকাশ করা হয়নি। 

স্থানীয় সময় শুক্রবার (৪ অক্টোবর) ফেয়ারফিল্ডের রামাদা হোটেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন এসেক্স কাউন্টি প্রসিকিউটর অফিস। নিহত মোহাম্মদ শাহরিয়ার ইসলাম ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়াারিং ম্যানেজমেন্ট, আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটিতে তথ্যপ্রযুক্তি এবং চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়াারিংয়ে পড়াশোনা করছিলেন।

জানা যায়, ফেয়ারফিল্ডের বাসিন্দা বাংলাদেশি যুবক শাহরিয়ার রামাদা হোটেলের সামনের টেবিলে ক্লার্ক হিসেবে কাজ করছিলেন। এ সময় রুম বুকিং নিতে আসেন একজন অতিথি। তার সঙ্গে শাহরিয়ারের কথা কাটাকাটি হয়। বিষয়টি সমাধানে ম্যানেজারের কাছে যাওয়ার চেষ্টা করলে শাহরিয়ারকে গুলি করে ওই দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ ও এসেক্স কাউন্টি প্রসিকিউটর অফিস নিহত শাহরিয়ারের পরিচয় শনাক্ত করেন। তার দেশের বাড়ি কিশোরগঞ্জে। শাহরিয়ারের স্ত্রী ও ৮ মাস বয়সী মেয়ে রয়েছে। ছোট ভাই তানজিল ইসলাম একই এলাকায় থাকেন। তাদের মা-বাবা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। 

এদিকে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাকে হত্যার কারণও জানাতে পারেনি প্রসিকিউটর অফিস। তবে এসেক্স কাউন্টির প্রসিকিউটর টেড স্টিফেনস শুক্রবার হোটেলে একটি ব্রিফিংয়ে বলেন, এ ঘটনায় জনসাধারণের জন্য কোনো আসন্ন বিপদ নেই।

শেয়ার করুন