০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৩:০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


জাসাস পেনসিলভানিয়ার কমিটি অনুমোদনের পথে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৮-২০২৩
জাসাস পেনসিলভানিয়ার কমিটি অনুমোদনের পথে জাসাসের সভায় উপস্থিত নেতৃবৃন্দ


বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস যুক্তরাষ্ট্র শাখাকে ঢেলে সাজানোর মনোভাব নিয়ে এবং জাসাস জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক জননেতা হেলাল খান এবং সুযোগ্য সদস্য সচিব জাকির হোসেন রোকনের হাত শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র জাসাস পেনসিলভানিয়ায় স্টেট কমিটির গঠিত করার উদ্যোগ নিয়ে গত ২০ আগস্ট রবিবার পেনসিলভানিয়া স্টেট বিএনপির সুযোগ্য সভাপতি শাহ ফরিদের সহযোগিতায় ঘরোয়া পরিবেশে আলাপ আলোচনা করে সুপার ফাইভের একটি তালিকা লিপিবদ্ধ করেছে এবং যুক্তরাষ্ট্র জাসাস খুব শিগ্ইগরই এই কমিটিকে অনুমোদন দেওয়ার প্রস্তুতি নিয়েছে।

সভায় উপস্থিত ছিলেন পেনসিলভানিয়া স্টেট বিএনপির সভাপতি শাহ ফরিদ, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমান এবং সদস্যসচিব জাহাঙ্গীর সরোয়ার্র্দী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পেনসিলভানিয়া স্টেট বিএনপির নেতৃবৃন্দ, নোয়াখালী ফোরামের নেতৃবৃন্দ এবং প্রস্তাবিত জাসাস পেনসিলভানিয়া স্টেট কমিটির নেতৃবৃন্দ। 

যুক্তরাষ্ট্র জাসাসের পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমান।

শেয়ার করুন