১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০৩:০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


লঙ্কায় পরাস্থ হাতুরাসিংহের বাংলাদেশ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩১-০৮-২০২৩
লঙ্কায় পরাস্থ হাতুরাসিংহের বাংলাদেশ পরাজয়ের পথে বিমর্ষ বাংলাদেশ অধিনায়ক সাকিব/সংগৃহীত


এশিয়া কাপের নিজস্ব প্রথম ম্যাচেই হেরেছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার কাছে পাচ উইকেটে হেরেছে সাকিবরা অনেকটাই অসহায়ের মতই। গোটা ম্যাচে বাংলাদেশকে জয়ের মত অবস্থানে ছিল বা লড়াইয়ের মুডে ছিল এমনটাই মনে হয়নি। প্রথম ব্যাটিং করে ১৬৪ রানে অলআউট তাও আবার ৪২.৪ ওভারে। এতটা ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও একজন ছিলেন অবিচল। তিনি নাজমুল শান্ত। মুলত তার করা ৮৯ রানের সুবাদেই ওই রান। বাকীরা ব্যর্থ।


এরপর শ্রীলঙ্কা খেলতে নেমে পাচ উইকেট হারালেও ১১ ওভার হাতে রেখে বাংলাদেশ দলকে হতাশায় ডুবিয়ে হারায়। সম পর্যায়ের দুই দলের লড়াই থাকে উত্তেজনা। বাংলাদেশকে মনেই হয়নি জেতার মানসিকতায় খেলেছে। তারুন্যনির্ভর দলের এমন ম্যাচ টেম্পারমেন্টের বড্ড অভাব পরিলক্ষিত হয়। তামিম ইকবাল, লিটন কুমার দাসের ইনজুরি ছাড়াও দলে সুযোগ পাওয়া তরুনরা পাল্লেকেলেতে অভিজ্ঞতা অর্জন করেছে এই যা। টুর্নামেন্টে সাকিববে এ স্কোয়াড নিয়ে ভুগতে হবে সেটা কাল প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছে।

শেয়ার করুন