২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৬:৫৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


মিরসরাইয়ে সাংবাদিক মনজুরুল হক সংবর্ধিত
দেশ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৬-০৯-২০২৩
মিরসরাইয়ে সাংবাদিক মনজুরুল হক সংবর্ধিত ক্রেস্ট গ্রহণ করছেন সাংবাদিক মনজুরুল হক


চট্টগ্রামের মিরসরাইয়ে সংবর্ধিত হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মোহাম্মদ মনজুরুল হক। গত ২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় মিরসরাই প্রেসক্লাবের উদ্যোগে তাকে সংবর্ধনা প্রদান করা হয়ে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম আলো উত্তর আমেরিকার চিফ রিপোর্টার, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মিরসরাইয়ের আঞ্চলিক প্রকাশনা চলমান মিরসরাইয়ের সম্পাদক মোহাম্মদ মনজুরুল হক তার দীর্ঘ এক যুগেরও বেশি মফস্বল সাংবাদিকতার স্মৃতিচারণ করেন। একই সঙ্গে তার পূর্বের কর্মস্থল ইত্তেফাক, ভোরের কাগজ ও পূর্বকোণে কাজ করা অভিজ্ঞতাও তুলে ধরেন। এ সময় তিনি সাংবাদিকতার ধরন, পেশাদারিত্বসহ বিভিন্ন বিষয়ে অতীত ও বর্তমানের তারতম্য তুলে ধরেন।

মিরসরাইয়ে সাংবাদিকতা যেন আরো সমৃদ্ধ হয় এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সাংবাদিকদের কলম থাকবে ন্যায়ের পক্ষে। অন্যায়, অনাচারের বিরুদ্ধে লিখনীর মাধ্যমে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। স্বাধীন গণমাধ্যমের চর্চা ফিরে আসা দরকার। এ সময় তিনি মিরসরাই প্রেসক্লাবের সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবর্ধনা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, শাহজালাল ইসলামী ব্যাংক লিমেটেডের কর্মকর্তা জিয়াউল হক জিল্লু, মিরসরাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম-সম্পাদক এম মাঈন উদ্দিন, নির্বাহী সদস্য আবু সাঈদ ভূঁইয়া, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক আজিজ আজহার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৈয়দ আজমল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ফিরোজ মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদমান সময়, দফতর সম্পাদক ইকবাল হোসেন জীবন, সাংবাদিক শিহাব উদ্দিন শিবলু ও তরুণ উদ্যোক্তা সোহরাব হোসেন।

শেয়ার করুন