৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ৬:১৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত কমে যাচ্ছে রিভেট : যোগাযোগ করুন তোফায়েল চৌধুরীর সাথে


ইউএস স্টেড ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলারের বিবৃতি
বাংলাদেশের বিরুদ্ধে দেয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি আরোপের পদক্ষেপ গ্রহণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৯-২০২৩
বাংলাদেশের বিরুদ্ধে  দেয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি আরোপের পদক্ষেপ গ্রহণ


বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাঁধাদানকারী ব্যক্তিদের উপর ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আজ (২২/৯/২৩) স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। এতে ম্যাথু মিলার বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বিরুদ্ধে দায়ী বা জড়িত থাকা বাংলাদেশি ব্যক্তিদের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করার পদক্ষেপ নিচ্ছে (মার্কিন যুক্তরাষ্ট্র)। এ সকল ব্যক্তিদের মধ্যে বর্তমান এবং প্রাক্তন বাংলাদেশী কর্মকর্তা, আইন প্রয়োগকারী, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ক্ষমতাসীন দল এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্য অন্তর্ভুক্ত রয়েছে। আইন প্রয়োগকারীর সংস্থার সদস্য ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক বিরোধী দলের সদস্য রয়েছে। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সমর্থন অব্যাহত রাকতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র।”

“এ সকল ব্যক্তি বর্গ এবং তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুন্ন করার জন্য দায়ী বা জড়িত বলে প্রমাণিত অতিরিক্ত ব্যক্তিরাও ভবিষ্যতে এই নীতির অধীনে ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারে। এর মধ্যে বর্তমান এবং প্রাক্তন বাংলাদেশী কর্মকর্তা, বিরোধী ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী, বিচার বিভাগ এবং নিরাপত্তা পরিষেবার সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছে।”



বিবৃতিতে তিনি আরো বলেন, “আমাদের আজকের পদক্ষেপগুলি শান্তিপূর্ণভাবে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করার জন্য এবং বিশ্বব্যাপী গণতন্ত্রকে এগিয়ে নিতে চায় তাদের সমর্থন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রতিশ্রুতি প্রতিফলিত করে।”


উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গত ২৪ মে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের সহায়তার লক্ষ্যে নতুন ভিসানীতি ঘোষণা করেন।

শেয়ার করুন