৬ অগাস্ট ২০২৬, বুধবার, ০৭:৪৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের বেসরকারি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর নিজেদের সামর্থ যাচাইয়ে অগ্নি পরীক্ষা বাংলাদেশের অসংক্রামক রোগে আক্রান্তের প্রবণতা উদ্বেগজনক আবদুল এল সায়েদকে লক্ষ্য করে রিপাবলিকানদের আক্রমণাত্মক প্রচারণা আবারও জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ দিল্লিতে বসে ঢালাওভাবে অডিও বার্তার সুযোগ হারাচ্ছেন হাসিনা সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ


আমেরিকার লাস ভেগাসে হচ্ছে বাংলা চলচ্চিত্রের মহোত্সব
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৫-২০২২
আমেরিকার লাস ভেগাসে হচ্ছে বাংলা চলচ্চিত্রের মহোত্সব


আমেরিকার লাস ভেগাসে এবছর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙালি উত্সব বঙ্গ সম্মেলন। প্রতি বছরের মতো এবারো আয়োজন হচ্ছে এনএবিসি ফিল্ম ফেস্টিভাল অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২২ এবং ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভাল অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২২। এ উপলে লাস ভেগাসে হচ্ছে বাংলা চলচ্চিত্রের মহোত্সব। এবার প্রথমবারের মতো পৃথক দুটো চলচ্চিত্র উত্সবেই অংশ নিচ্ছে বাংলাদেশ।

ফেস্টিভালে আমেরিকা, বাংলাদেশ ও ভারতের বাঙালি নির্মাতা এবং অভিনয়শিল্পীদের ছবি প্রদর্শিত হবে। ফিচার ফিল্ম ফেস্টিভালে বাংলাদেশের যেসব ছবি দেখানো হবে সেগুলো হলো: শনিবারের বিকেল, রিকশা গার্ল, রাতজাগা ফুল, গন্ডি ও বিশ্বসুন্দরী। ভারতের ছবিগুলো হলো: অভিযাত্রিক, আবার কাঞ্চনজঙ্ঘা, অপরাজিত, মহানন্দা ও হাবজি গাবজি প্রভৃতি।

উত্সবে অতিথি হয়ে বাংলাদেশ থেকে আসার কথা রয়েছে চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা চৌধুরী, ফখরুল আরেফীন খান ও চয়নিকা চৌধুরী এবং অভিনয়শিল্পী শাকিব খান, মীর সাব্বির, সোহানা সাবা, রাফিয়াথ রশিদ মিথিলা, পূজা চেরী ও গাজী আবদুন নূর।

ভারত থেকে আসছেন চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি, রাজ চক্রবর্তী ও শুভ্রজিত মিত্র এবং অভিনয় শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্তা, শাশ্বত চ্যাটার্জি, গার্গী রায় চৌধুরী, অমবারিশ ভট্টাচার্য, শুভশ্রী গাঙ্গুলী, তনুশ্রী চক্রবর্তী, ইন্দ্রজিত চক্রবর্তী ও দেবলীনা কুমার।

শেয়ার করুন