১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০৩:১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


ডেভিড মালানের ১৪০ ,বাংলাদেশের হার ১৩৭ রানে
ইংল্যান্ডের বিপক্ষে ভেঙে পরলো সাকিবরা
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-১০-২০২৩
ইংল্যান্ডের বিপক্ষে ভেঙে পরলো সাকিবরা বেয়ারেস্টোর ব্যাটিং, বাংলাদেশের বিপক্ষে এ ম্যাচটি এ ইংলিশ ব্যাটসম্যানের শততম ওয়ানডে/ছবি সংগৃহীত


ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি টিম বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে যে পারফরমেন্স তারা দেখিয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে তাতে যেন রিভার্স। ব্যাটিং বোলিং কোনো ডিপার্টমেন্টেই দক্ষতার ছাপ রাখতে পারেনি। যে মাঠে আফগানদের বিরুদ্ধে জিতেছিল, ইংল্যান্ডের বিপক্ষে সে মাঠেই খেলেছে। কিন্তু চেনা মাঠ এভাবে অচেনা হয়ে যাবে সেটা কল্পনাতীত। ইংল্যান্ড প্রথম ব্যাটিং করে। কিন্তু বাংলাদেশের কোনো বোলার পাত্তাই পায়নি ব্যাটিং সহায়ক উইকেটে। কিভাবে ইংলিশ ব্যাটসম্যানদের দমন করা যাবে সে লক্ষ্যে যেন তারা খেই হারিয়ে ফেলে। এতে করে ওপেনার ডেভিড মালানের সেঞ্চুরীর (১৪০) সুবাদে ৩৬৪/৯ রান করে ইংল্যান্ড। মালান ছাড়াও জায়ে রুটের ৮২, বেয়ারস্টোর ৫২ রানের ইনিংস ইংল্যান্ড পেশাদারিত্বের ছাপ রেখেছে। বল হাতে মেহেদি হাসান মিরাজ চারটি এবং শরিফুল নেন তিন উইকেট।


এরপর পাহাড়সম স্কোর সামনে রেখে খেলতে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরা হয়ে যান দিকভ্রষ্ট। কী করতে হবে কিভাবে এগুতে হবে এগুলোই বুঝতে পারছিলেন না যেন তারা। ইংল্যান্ডের নিখুত বোলিংয়ের সামনে একে একে উইকেট হারাতে শুরু করেন তারা।  ৪৯ রানের আউট হয়ে যান টপ অর্ডার চার ব্যাটসম্যান। যাদের বেশীরভাগ আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা কম। যদিও সাকিবও ছিলেন এর মধ্যে। পরবর্তিতে লিটন দাসের ৬৬ বলে করা ৭৬ ও মুশফিকুর রহীমের ৬৪ বলে করা ৫১ রান ছাড়া আর সবার স্কোর উল্লেখ করার মত নয় বিশেষ করে ইংলিশ ব্যাটসম্যানদের স্কোর বিবেচনায়। বল হাতে টপলি নেন চার উইকেট। এছাড়া দুই উইকেট নেন ক্রিস ওয়েকস। এতে হেরে যায় বাংলাদেশ ১৩৭ রানের বড় ব্যাবধানে।

শেয়ার করুন