০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৫:৩৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


প্রধানমন্ত্রী আজ ব্রাসেলস যাচ্ছেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-১০-২০২৩
প্রধানমন্ত্রী আজ ব্রাসেলস যাচ্ছেন


প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার বেলজিয়ামের ব্রাসেলসের উদ্দেশে ঢাকা ছাড়ছেন। তিনি ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে বেলজিয়াম যাচ্ছেন। সেখানে তিনি ২৫-২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠেয় ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে জানান, ‘প্রধানমন্ত্রী ও তঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি ২০৭) সকাল ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) ছেড়ে যাবে।’ বিমানটির ২৪ অক্টোবর (ব্রাসেলস সময়) ১৮৪৫ টায় ব্রাসেলস জাভেনটেম বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোববার তার মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ব্রাসেলস সফর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করবে।
তিনি বলেন, ‘বাংলাদেশ এবং ইইউ তাদের ৫০ বছরের অংশীদারিত্বকে একটি নতুন উচ্চতায় উন্নীত করার ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে।’

আগামী ২৭ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
 

শেয়ার করুন