২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ০৯:৪১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


খালেদার মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-১০-২০২৩
খালেদার মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া বক্তব্য রাখছেন আব্দুল লতিফ সম্রাট


সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং দীর্ঘায়ু কামনা করে বৃহত্তর ঢাকাবাসীর উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলটি গত ২২ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কসের আলাক্সা পার্টি হলে অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং শেখ শাহজাহান ও ইমরান শাহ রনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডা. মজিবুর রহমান মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিটা রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমান স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তার বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট মামলায় ফরমায়েশি রায় দিয়ে সাজা দেওয়া হয়েছে। তারা বলেন, বাংলাদেশের একজন নাগরিকের চিকিৎসার অধিকার বাংলাদেশের সংবিধানই দিয়েছে। সেই হিসেবে বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার অধিকার রাখেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায়দায়িত্ব বর্তমান সরকারকে নিতে হবে। তারা অবিলম্বে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার দাবি জানান। অনুষ্ঠানে বক্তারা আগামী ২৮ অক্টোবর বিএনপির ঢাকা মহাসমাবেশকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া। অনুষ্ঠানের শেষ পর্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিএনপির বিপুলসংখ্যক নেতাকার্মী উপস্থিত ছিলেন। সভাপতি গিয়াস উদ্দিন অনুষ্ঠানে সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন