১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০৩:১৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


৫০ বছর উপলক্ষে প্রস্তাব উত্থাপন
মার্কিন কংগ্রেসে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কুটনৈতিক সম্পর্ক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-০৫-২০২২
মার্কিন কংগ্রেসে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কুটনৈতিক সম্পর্ক কংগ্রেসম্যান ব্রায়ান হিগিন্স


মার্কিন কংগ্রেসে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কুটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষে গত ৩ মে একটি দ্বিদলীয় প্রস্তাব উত্থাপন করে। নিউইয়র্কের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ব্রায়ান হিগিন্স কংপ্রেসে প্রস্তাবটি উপস্থাপন করেন, যা আমেরিকান সামোয়ার রিপাবলিকান কংগ্রেসওম্যান আমাটা কোলম্যান রাদেওয়াগেন কো-স্পন্সর করেছেন। প্রস্তাবটি পররাষ্ট্রবিষয়ক হাউস কমিটির কাছে পাঠানো হয়।

এটি উল্লেখ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একটি অবাধ, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শেয়ার্ড ভিশনকে এগিয়ে নিতে অর্থনৈতিক, নিরাপত্তা, শাসন এবং উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার ওপর দৃষ্টি নিবদ্ধ করে একটি সমৃদ্ধ এবং বহুমুখী সম্পর্ক বজায় রাখছে।

প্রস্তাবে ১৯৭২ সালের ৪ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি এবং পরবর্তীকালে একই বছরের ৯ এপ্রিল প্রেসিডেন্ট নিক্সনের কাছে তত্কালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক এ ব্যাপারে প্রেরিত চিঠির কথা উল্লেখ করা হয়।

এটি কোভিড-১৯ মহামারী মোকাবিলায় বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রচেষ্টার পাশাপাশি মায়ানমারে গণহত্যা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তার জন্য দু’দেশের অবদানকেও স্বীকৃতি দিয়েছে। কংগ্রেসের প্রস্তাবে বাংলাদেশের স্বাধীনতার সমর্থনে ১৯৭১ সালে সিনেটর এডওয়ার্ড কেনেডির ভুমিকা এবং ২০০০ সালে প্রথম মার্কিন রাষ্ট্রপ্রধান হিসেবে প্রেসিডেন্ট বিল কিনটনের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করা হয়েছে। এটি বাংলাদেশে জলবায়ু সহায়তায় অবদান রাখার জন্য ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতিও উল্লেখ করেছে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কুটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলে মার্কিন কংগ্রেসের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।

শেয়ার করুন