১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৯:৩২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


বাংলাদেশি আমেরিকানই আপনাদের পরিচয়: মেয়র অ্যাডামস
বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো আজকালের প্রতিষ্ঠাবার্ষিকী
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-১০-২০২৩
বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো আজকালের প্রতিষ্ঠাবার্ষিকী প্রধান অতিথি ছিলেন মেয়র এরিক অ্যাডামস


বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো প্রবাসের জনপ্রিয় বাংলা সাপ্তাহিক আজকালের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকাল পত্রিকার প্রতিষ্ঠার উৎসবকে আলোকিত করে তোলেন। অনুষ্ঠানে উপস্থিত হলভর্তি দর্শকশ্রোতার মুহুর্মুহু করতালির মধ্যে মেয়র বলেন, ১৬টি বছর আজকাল বাংলাদেশি কমিউনিটি বিনির্মাণে সাপোর্ট দিয়ে আসছে। সেতুবন্ধন তৈরি করছে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আমেরিকান মূলধারার। আমি সাপ্তাহিক আজকাল ও পত্রিকাটির কর্ণধার শাহ নেওয়াজের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। গত শুক্রবার ২০ অক্টোবর কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা ব্যাঙ্কুয়েটে আজকাল পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। মেয়র বাংলাদেশি কমিউনিটির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আপনাদের রুটকে নিশ্চয়ই ভুলবেন না। আমেরিকান বাংলাদেশি নয়। আপনারা বলবেন, বাংলাদেশি আমেরিকান। আপনার রুটকে বুকে ধারণ করেই আপনি আমেরিকান। বাংলাদেশি কমিউনিটি পরিশ্রমী, তাদের স্বপ্ন বাস্তবায়ন পরিশ্রমেই, তারা কখনোই সারেন্ডার করে না। স্বপ্নকে তারা পরিত্যাগ করে না। তারা ফেথ ও ফ্যামিলিতে বিশ্বাস করে। এর প্রত্যেকটি আমিও বিশ্বাস করি। এই কমিউনিটি সামনের দিকে এগিয়ে যাবেই। মেয়র যখন হলভর্তি মানুষের উপস্থিতিতে বক্তব্য রাখছিলেন, তখন তার পাশে ছিলেন আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ ও তাদের দুই সন্তান সাদিয়া নেওয়াজ এবং সাদমান নেওয়াজ।

প্রধান অতিথি মেয়র এরিক অ্যাডামসের বক্তৃতার আগে আজকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহ নেওয়াজ প্রধান অতিথিকে স্বাগত জানিয়ে বলেন, সিটির ১১০তম মেয়রকে পেয়ে বাংলাদেশি কমিউনিটি ও আজকাল পরিবার আনন্দিত। শতব্যস্ততার মধ্যে তার আগমনে আমরা কৃতজ্ঞ। প্রথম আফ্রিকান আমেরিকান মেয়র অ্যাডামসের জন্য এশিয়ান কমিউনিটির অকুণ্ঠ সমর্থন রয়েছে। আগামী দিনেও তা থাকবে। এরিক অ্যাডামস কাজে বিশ্বাসী। তিনি যা প্রতিশ্রুতি দেন তার চেয়ে বেশি কাজ করেন। অতীতের যে কোনো মেয়রের চেয়ে তিনি বাংলাদেশি কমিউনিটির সঙ্গে বেশি সম্পৃক্ত। তিনি বাংলাদেশিবান্ধব মেয়র হিসেবে নিজেকে প্রমাণিত করেছেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মেয়রের উপদেষ্টা দিলীপ সোহান, অ্যাসেম্বিওম্যান জেনিফার রাজকুমার, স্টেট সিনেটর জন ল্যু ও হাইরাম মনসুরাত। আজকাল পরিবারের পক্ষ থেকে আর বক্তব্য রাখেন মনজুর আমেদ, রানো নেওয়াজ, আবু বকর সিদ্দিক, সাদিয়া নেওয়াজ ও সাদমান নেওয়াজ।

গত ২০ অক্টোবর শুক্রবার বৈরী আবহাওয়ার মধ্যেও আজকালের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কমিউনিটির সর্বস্তরের মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন অধ্যাপক মোহাম্মদ শহিদুল্লাহ। এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। আজকাল বিভিন্ন সেক্টরে অবদান রাখার জন্য কমিউনিটির ১১ জন ব্যক্তিকে ক্রেস্ট প্রদান করে। এই পদকপ্রাপ্তরা হলেন-অ্যাটর্নি মইন চৌধুরী, নুরুল আজিম, হারুন ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মাহফুজুল হক, শাহ জে চৌধুরী, রকি আলিয়ান, নুরুল আমিন বাবু, মাসুদ রানা, বেলায়েত হোসেন ও মোহাম্মদ সাইফ উল্লাহ নাগরা। তারা পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন। আজকাল সম্পাদক শাহ নেওয়াজকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব, বাংলাদেশ আমেরিকান প্রেসক্লাব, যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দল বিএনপি ও জাতীয় পার্টি নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন মোহাম্মদ হোসেন খান, মোর্শেদ আলম, ফখরুল আলম, নাঈমা খান, নাসির আলী খান পল, ফাহিম জান, মীর বাশার, নিশান রহিম, মোহাম্মদ আলী, আলী ইমাম, আমিন মেহেদি, মইনুল হক চৌধুরী, আকাশ রহমান, আহসান হাবিব, ফখরুল ইসলাম দেলোয়ার, আনাফ আলম, সুব্রত বিশ্বাস, শাহাবুদ্দিন, কবি কাজি আতিক, আহমাদ মাযহার, সেলিম হোসেন, শিরীন বকুল, রেখা আহমেদ, অধ্যাপিকা হোসনে আরা, রিমি রুম্মান, এ বি এম সালেহ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস নাজমী, রাজিয়া নাজমী, কবি ফকির ইলিয়াস, জিল্লুর রহমান জিল্লু, জসিম ভূঁইয়া, পারভেজ সাজ্জাদ, কাজী আজম, আবু সাইদ আহমেদ, এ এফ মিসবাউজ্জান,  গিয়াস আহমেদ, সাইফুর  খান হারুন, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, শাহাদত হোসেন রাজু, আব্দুর রহমান, আবু তালেব চান্দু, আব্দুর রহিম বাদশা, আশরাফুজ্জামান, মোর্শেদা জামান, সিরাজ উদ্দীন সোহাগ, সাদেক শিবলী, শামীম আহমেদ, ফজলে রাব্বি, রেজা রশীদ, নর্থ বেঙ্গল সোসাইটির  আবুল কাশম ও আশরাফুজ্জামান, গোলাম হায়দার মুকুট, জে এফ এম রাসেল,  আব্দুর রশিদ বাবু, আলমগীর খান আলম, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, মোহাম্মদ আলম নমি, চন্দ্রা রায় ও গোপাল সান্যাল।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মনজুর আহমেদ, ফজলুর রহমান, কাজি শামসুল হক, আবু তাহের, নাজমুল আহসান, মোহাম্মদ সাঈদ, ইব্রাহিম চৌধুরী খোকন, দর্পন কবির, মিজানুর রহমান, ইমরান আনসারি, সাহাবুদ্দিন সাগর, আদিত্য শাহিন, রাশেদ আহমেদ, শওকত ওসমান রচি, হাসানুজ্জামান সাকি, সাদিয়া খোন্দকার, শামীম আহমেদ, মনজুরুল ইসলাম, আবুল কাশেম, তোফাজ্জল লিটন, মশিউর রহমান মজুমদার, সঞ্জীবন সরকার, শাখাওয়াত হোসেন সেলিম, নিহার সিদ্দিকী, তুষার পিক, শাহ ফারুক, সৌরভ আহমেদ, রওশন হক, আফরোজা ইসলাম, শেলি জামান খান বেলাল আহমেদ, আব্দুল হামিদ, মোস্তফা অনিক রাজ ও জলি আহমেদ।

শেয়ার করুন