৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৫:৫১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


আমিনুলের পর আমির খসরু মাহমুদও আটক
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২৩
আমিনুলের পর আমির খসরু মাহমুদও আটক আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি


বিএনপির শীর্ষনেতাদের আটকের সিরিয়াল দীর্ঘ হচ্ছে। সর্বশেষ এ তালিকায় যোগ হয়েছেন, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গুলশানের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। এর আগে আটক করা হয় মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলামকে। তাকে আদালতে নিয়ে আট দিনের রিমান্ড নেয় পুলিশ।
২৮ অক্টোবরের পর ২৯ অক্টোবর আটক হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ব্যাপক তল্লাশী করে গ্রেফতার করা হয় মির্জা আব্বাস ও মোয়াজ্জেম হোসেন আলালকে। এছাড়া বিভিন্ন জেলার শীর্ষ নেতাদের অনেককেই আটক করা হচ্ছে,অভিযান চলছে এমন খবর আসছে প্রতিনিয়ত।

এর আগে আমান উল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় ২৮  অক্টোবরের আগেই।



শেয়ার করুন