০৮ জুন ২০২৬, সোমবার, ০১:৩৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


জো বাইডেনের ‘আগ্রাসন ঠেকাতে এ অর্থ প্রদানের ঘোষনা
কিয়েভের জন্য ৩৩০০ কোটি ডলারের প্যাকেজ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২২
কিয়েভের জন্য ৩৩০০ কোটি ডলারের প্যাকেজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন/ফাইল ছবি


ইউক্রেনের জন্য বড় ধরনের একটা সহায়তা তহবিল প্রদানের ঘোষনা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সামরিক,অর্থনৈতিক ও মানবিক সহায়তা হিসেবে ৩৩০০ কোটি ডলার সহায়তা দিয়েছেন তিনি। রাশিয়ার উপর ‘হামলা নয় বরং আগ্রাসন ঠেকাতে’ কিয়েভকে এ সহায়তা বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবী করা হয়েছে। রয়টার্স 

বৃহস্পতিবার হোয়াইট হাউজে  দেয়া ভাষনে কংগ্রেসকে এই অর্থ অনুমোদন দেয়ার কথা বলেন বাইডেন। এ প্যাকেজের মধ্যে রয়েছে সামরিক খাতে দুই হাজার কোটি ডলার, অর্থনৈতিক খাতে ৮৫০ ও ৩০০ কোটি ডলার বরাদ্ধ দেয়া হয়েছে মানবিক খাতে। 

এটা একেবারে সহজ কিছু নয় উল্লেখ করে বাইডেন বলেন, আগ্রাসন বন্ধ না হলে এর চেয়েও চড়া মুল্য দিতে হবে। জো বাইডেন আরো বলেন, যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইউক্রেনকে যত সামরিক সহায়তা দিয়েছে,তা সেখানে রাশিয়ার মোতায়েন করা প্রতিটি ট্যাংকের বিপরীতে ১০টি ট্যাংক বিধ্বসী অস্র দেয়ার শামিল। 


শেয়ার করুন