০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৬:১৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


রাহ্মণবাড়িয়া-২ এ নতুন সংসদ সদস্য শাহজাহান আলম সাজু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৩
রাহ্মণবাড়িয়া-২ এ নতুন সংসদ সদস্য শাহজাহান আলম সাজু


সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার মৃত্যুতে শূন্য হওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপ-নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।

রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণের পর রাতে রিটার্নিং অফিসার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম ফলাফল এই ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে তিনি ২৮,৫৬৬ ভোট বেশী পেয়ে আসনটির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।


ঘোষিত ফল অনুযায়ী, ১৩২টি কেন্দ্রের সবকয়টিরই ফল এসেছে। এতে নৌকা প্রতীকে শাহজাহান আলম সাজু পেয়েছেন ৬৬ হাজার ৩১৪ ভোট। তার নিকট স্বতন্ত্র প্রার্থী এই আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. জিয়াউল হক মৃধা কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৭৫৭ ভোট। লাঙ্গল প্রতীকে অ্যাড. আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন ৩ হাজার ১৮৬ ভোট, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. জহিরুল ইসলাম জুয়েল পেয়েছেন ৫৬১ ভোট এবং আম প্রতীকে পিপলস পার্টির আব্দুর রাজ্জাক পেয়েছেন ৭৩৯ ভোট। নির্বাচনে ভোট পড়েছে ১০৮৩৫৭। বাতিল হয়েছে ১৩০৮। ভোট পড়েছে শতকরা ২৭ দশমিক ১৩ ভাগ।

শেয়ার করুন