১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৯:৪৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


বুধ বৃহস্পতিবার তৃতীয় দফার ৪৮ ঘন্টা অবরোধ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৩
বুধ বৃহস্পতিবার তৃতীয় দফার ৪৮ ঘন্টা অবরোধ দ্বিতীয় দফা অবরোধের আজ সোমবার শেষ দিনে খাগড়াছড়িতে রাস্তা অবরোধ/ছবি সংগৃহীত


অবরোধ অব্যাহত রেখেছে বিএনপি। দ্বিতীয় দফা ৪৮ ঘন্টা শেষ হচ্ছে মঙ্গলবার সকাল ৬টায়। কিন্তু পরের দিন বুধবার ভোর ৬টা থকে থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত আবারও ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি।

আজ সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন। এর আগে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একই কর্মসূচির ঘোষণা দেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। বিবৃতিতে এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে এই দুই দিনের অবরোধ পালনের আহ্বান জানান।
বিবৃতিতে এলডিপির এই নেতা বলেন, ‘এলডিপির সর্বস্তরের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আমার অনুরোধ, আপনারা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সঙ্গে সমন্বয় করে আগামী ৮ ও ৯ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি সফল করুন।’


তিনি আরও বলেন, ‘মেহেরবানি করে আগামীতেও আপনারা আমাদের সঙ্গে কর্মসূচিগুলো সুশৃঙ্খলভাবে ও শান্তিপূর্ণভাবে পালন করুন। এ সরকারকে বিদায় করতে হবে। একটু কষ্ট করে হলেও দেশের সার্বভৌমত্ব ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনুন। সাধারণ জনগণের প্রতি আহ্বান, গাড়িগুলো রাস্তায় বের না করে আমাদের কর্মসূচি সফল করার জন্য সাহায্য করুন।’

শেয়ার করুন