২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৫:৫৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘ফ্যামিলি কার্ড’ বিতরণ ১০ মার্চ থেকে শুরু ১৮ দিনে ৬৩০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিলেন মাসফিকুল আশ্রয়প্রার্থীদের কাজের অনুমতিতে কঠোর কড়াকড়ি ঝুলে গেল ট্রাম্পের ২ হাজার ডলারের ট্যারিফ ডিভিডেন্ড চেক পরিকল্পনা সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশে বৃদ্ধি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার


ডোনাল্ড লু’র চিঠি- সংলাপের সুযোগ নেই-ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৫-১১-২০২৩
ডোনাল্ড লু’র চিঠি- সংলাপের সুযোগ নেই-ওবায়দুল কাদের


মার্কিন কর্মকর্তা ডোনাল্ড লু’র দেয়া চিঠি প্রাপ্তির কথা জানিয়েছেন ওবায়দুল কাদের। আজ বুধবার (১৫ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সচিবালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে তফশিল ঘোষণা হবে। সংলাপের আর কোনো সুযোগ নেই।


বৈঠক শেষে সেতুমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে হলে দলীয় প্রধান এবং অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনার প্রয়োজন। তবে আওয়ামী লীগ কোনো শর্তযুক্ত আলোচনা করতে রাজি নয়।


তিনি বলেন, জাতীয় পার্টির যদি বা তারা কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে থাকতে না চায়, এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার। আমরা তো জোর করে কাউকে আমাদের সঙ্গে টেনে আনছি না। এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার, ব্যক্তিগতভাবেও তাদের ব্যাপার।
পিটার হাসের সঙ্গে সাক্ষাতে আলোচিত বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি কথা বলবেন বলে জানান। এবং সেটা আজই সাক্ষাত করে আলোচনা করবেন বলে তিনি জানান। 

শেয়ার করুন