০১ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ১০:২২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিপা ভাইরাসের প্রাদুর্ভাবকে ঘিরে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চিয়তা ‘উপসাগরীয় অঞ্চলজুড়ে মার্কিনঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই রয়েছে’ এনসিপির ৩৬ দফার ইশতেহার, কী আছে তাতে? ১২ ফেব্রুয়ারী ধানের শীষের পাশাপাশি হ্যা ভোট দেয়ারও আহ্বান তারেক রহমানের আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের জয়, নাইকোকে ৫১৬ কোটি টাকা জরিমানা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচার সরকারি কর্মকর্তাদের জন্য দণ্ডনীয় অপরাধ- ইসি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে- জাহাঙ্গীর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান নিরাপদ কর্মপরিবেশের দায়িত্ব নিয়োগকর্তারই `খুব ঠান্ডা শীত এলে এখনো পিঠে ব্যথা হয়, কারাগারে নির্যাতনের ফল'


দোয়া চাইলেন তারেক রহমান
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২১-০১-২০২৬
দোয়া চাইলেন তারেক রহমান করাইলের জনসভায় তারেক রহমান


২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। এখনও গণসংযোগ করছেন তারা। তবে এখনকার ভাষা দোয়া প্রার্থনা। গুলশানস্থ কড়াইলবাসীর কাছে তেমন দোয়াই চাইলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনে কড়াইলবাসীদের কাছে ওই দোয়া চাইলেন তিনি। ২০ জানুয়ারি মঙ্গলবার বিকালে মহাখালী টি এন্ড টি কলোনী মাঠে বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিলপূর্ব অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে দলের চেয়ারম্যান যিনি ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী তিনি এলাকাবাসীর কাছে এই দোয়া চান।

তিনি বলেন, দোয়া শুরুর আগে দুই একটা কথা বলতে চাই। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, এখানে অনেক মুরুব্বী আছেন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছেন। আমি দেশনেত্রী খালেদা জিয়ার সন্তান, আমি আমার দলের একজন কর্মী। আজকে হাজির হয়েছি একটা দোয়া অনুষ্ঠনে। যেহেতু আমরা রাজনীতি করি, এই রাজনীতিটা কাদের জন্য? এটা আপনাদের মতো সাধারণ মানুষের জন্য। আপনাদের দৈনন্দিন জীবন কীভাবে একটু ভাল হতে পারে সেটি হচ্ছে আমাদের কাজ, সেটি হচ্ছে আমাদের লক্ষ্য, সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাই আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহর রহমত চাই।

কড়াইলের কয়েকজনের বক্তব্যের কথা ‍উল্লেখ করে তারেক রহমান বলেন, আজকে একটা দোয়া মাহফিল। আল্লাহর কাছে আসুন দোয়া চাই। আল্লাহ ‍যদি তৌফিক দেন তাহলে আমরা ইনশাল্লাহ যেকোনো কাজে সফল হতে পারব। আজ এখানে হাজার হাজার মা-বোনেরা বসে আছেন। সারাদেশে মা-বোনেরা কষ্টের মধ্যে আছেন। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন আমরা সেই মা-বোনদের জন্য, তারা যাতে স্বচ্ছল ভাবে চলতে পারেন তাদের জন্য ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই যাতে করে মা-বোনদের উপকার হয়। কৃষকদের জন্য কৃষক কার্ড দিতে চাই। আল্লাহ যদি তৌফিক দেন এবং আপনাদের যদি থাকে আমরা এই কাজগুলো করতে সক্ষম হবো।

আগামী প্রজন্মের জন্য শিক্ষা ব্যবস্থার কথাও বলেন তারেক রহমান। তিনি বলেন, কড়াইলবাসীরা এখানে বসবাস করেন- আপনাদেরও সন্তান আছে, আমারও সন্তান আছে। আমাদের ভবিষ্যত হচ্ছে আজকের সন্তানেরা। আমরা চাই, দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষার সুযোগ-সুবিধা পাবে ঠিক একইভাবে কড়াইল বস্তিতে যে মানুষগুলো থাকে তাদের সন্তানেরাও সেই সুযোগ-সুবিধা পাবে। তাদের সন্তানরাও যাতে লেখাপড়ার সুযোগ পায়, তারা যাতে খেলাধুলার সুযোগ পায়, তারা যাতে বিদেশী ভাষা শিখতে পারে, তাদের সন্তানরাও যাতে চিকিৎসা সুবিধা পেতে পারে আল্লাহ যদি রহম করেন আমরা আপনাদের জন্য সেই ব্যবস্থা করতে চাই। তারেক বলেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য, আপনাদের জন্য। এরআগেও বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনা করেছে, বিএনপি মানুষের কাছে যে জবান দিয়েছে আমরা আমাদের সাধ্য নিয়ে চেষ্টা করেছে সেই জবাব রক্ষা করার জন্য।

আজকে আমি একটা কথা বলতে চাই। আমি জানি না এটা নির্বাচন আচরণ বিধিতে পড়বে কিনা, কেউ ষড়যন্ত্র করবে কিনা-আমি আল্লাহ রহমত নিয়ে বলতে চাই, আপনাদের যদি প্রত্যেকের দোয়া থাকে, আল্লাহ যদি রহম করেন আমি এখানে কয়েকটি কাজ করতে চাই যদি উনি আমাকে সেই সুযোগ দেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ রহম করলে আপনারা এখানে যে থাকার কষ্ট করছেন সেই কষ্টটির আমরা ধীরে ধীরে সমাধান করতে চাই। এখানে উুঁচ উুচু বড় বড় বিল্ডিং করে দিতে চাই। এখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিষ্ট্রি করে তাদের প্রত্যেকের নামে আমরা ফ্ল্যাট দিতে চাই। এখানকার যারা বহু বছর আছেন তাদেরকে আমরা সেগুলো দিতে চাই যাতে করে তাদের ঢাকা শহরে মাথা গোঁছার ঠাই হয়। সকল কিছু নির্ভর করছে আপনাদের দোয়ার উপরে।

কড়াইল বস্তিতে শিশুদের জন্য দুইটি স্কুল ও খেলার মাঠ তৈরির ব্যবস্থা করার কথাও বলেন বিএনপি চেয়ারম্যান। চিকিৎসার ব্যবস্থাও এখানে করার কথাও বলেন। তারেক বলেন, এই কাজগুলো করতে হলে আপনাদের দোয়া করতে হবে। আল্লাহ রহম চাই। আল্লাহ যদি সহায় থাকে প্রত্যেকটি কাজ ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হবো।

এই দোয়া মাহফিলে তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারম্যানের প্রধান নির্বাচনী এজেন্ট আবদুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, আমিনুল হক প্রমুখ নেতারাও ছিলেন।

এই এলাকার মানুষ আমরা যদি সকলে আপনারা যেরকম বহু মানুষ এই এলাকায় ছোট থেকে বড় হয়েছেন আমিও এই এলাকায় ছোট থেকে বড় হয়েছি প্রিয় ভাই বোনেরা আমরা যদি ঐক্যবদ্ধ থাকি একসাথে তাহলে এই এলাকার যেই সমস্যাগুলো আপনাদের কাছে আছে আইন-শৃঙ্খলার কথা বলেন, রাস্তাঘাটের সমস্যা বলেন শিক্ষার সমস্যা বলেন যেই সমস্যাগুলো আছে আমরা সকলে মিলে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ এই সমস্যার সমাধান করতে পারব আপনাদের উপরে কেউ যদি কষ্ট দিয়ে থাকে কেউ যদি অত্যাচার নির্যাতন করে থাকে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আপনাদের আপনাদের কাছে থেকে কেউ যদি জোর করে এই কারেন্ট বিল পানির বিল, গ্যাসের বিল জোর করে নিয়ে থাকে এই যে একটু আগে একটা পরিকল্পনার কথা বলেছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে সে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আল্লাহ যদি রহম করেন আল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারলে কেউ জোর করে আপনাদের কাছ থেকে কিছু নিতে পারবে না। যা মিটার বলবে, যা সরকারের থাকবে আপনারা শুধু সেটাই দিবেন। কিন্তু এই কাজগুলো যদি বাস্তবায়ন

‘আমি আপনাদের এলাকার সন্তান’

তারেক রহমান বলেন, আপনাদের অনেকে এই এলাকায় বড় হয়েছেন। আমি কিন্তু আপনাদের এলাকার সন্তান। আগে থাকতাম কেন্টনমেন্টে, আপনারা কম-বেশি সবাই জানেন স্বৈরাচারের সময়ে কিভাবে যে বাড়িতে দেশ স্বাধীনের পর থেকে আমরা থাকতাম সেই বাড়িটিকে কিভাবে ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে গেছে। তারপরও আজো আমি আপনারা এলাকার সন্তান। আগে থাকতাম কেন্টনমেন্টে এখন আমি উঠেছি গুলশানে- আপনাদের আরও কাছাকাছি, আপনাদের পাশাপাশি। কাজেই আমি আপনাদেরই সন্তান। ইনশাল্লাহ এতোটুকু আমি আপনাদেরকে বলতে পারি, যতদিন বেঁছে থাকব, যতদিন আল্লাহ রহমত থাকবে আমার উপরে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব।

আপনাদের বিপদে-আপদের যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী আমি কড়াইলবাসীর পক্ষে থাকব, আমি এই এলাকার মানুষের পাশে থাকবো’ অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান।

শেয়ার করুন