১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৯:৪৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


অকালে চলে গেলেন প্রবাসের প্রিয়মুখ শাহরিয়ার জামাল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-১১-২০২২
অকালে চলে গেলেন প্রবাসের প্রিয়মুখ শাহরিয়ার জামাল শাহরিয়ার জামাল


নিউইয়র্কে বাংলাদেশিদের প্রিয়মুখ এবং যুক্তরাষ্ট্রে প্রবাসী তরুণদের নিয়ে গড়া ক্রিকেট টিম অরবিটের সদস্য, শাহরিয়ার জামাল গত ৫ নভেম্বর হদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৭ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। শাহরিয়ার জামালের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে। সিটির জ্যামাইকা মুসলিম সেন্টারে জানাযা শেষে নিউজার্সির মারবোরো মুসলিম কবরস্থানে তাকে সমাহিত করা হয়। বাংলাদেশের সন্দ্বীপের অধিবাসী জামাল। খেলাধুলার পাশপাশি প্রবাসের অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন এবং এসব সংগঠনের মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি সবসময়েই এগিয়ে আসতেন। তার মৃত্যুতে নিউইয়র্কে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন