১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৭:৫৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


সিইসির তফসিল ঘোষনা
৭ জানুয়ারী ‘২৪ দ্বাদশ জাতীয় নির্বাচন
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৫-১১-২০২৩
৭ জানুয়ারী ‘২৪ দ্বাদশ জাতীয় নির্বাচন


আগামী ২০২৪ সনের জানুয়ারী মাসের ৭ তারিখে  দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্টিত হবে। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া একে ভাষনে সিইসি হাবিবুল আউয়াল নির্বাচনের যে তফসিল দিয়েছেন সেখানে ওই তারিখ উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, চলতি মাসের ৩০ নভেম্বর প্রার্থী মনোনয়ন দাখিলেন শেষ সময়।

সিইসি জানান, তিনশ আসনে এই ভোট অনুষ্ঠান সম্পন্নের জন্য ৬৬ জন রিটার্নিং অফিসার এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং অফিসারের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

তফসিলে যা আছে-

সিইসির ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে আগামী ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ করা হবে ৭ জানুয়ারি রোববার।


তিনি দেশের জনগনকে উৎসব মুখর পরিবেশে ভোটে অংশ নেয়ার আহ্বান জানান। 

শেয়ার করুন