২৮ জুন ২০২৬, রবিবার, ১০:১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


ঘনকুয়াশার কবলে ঢাকা শাহজালাল এয়ারপোর্ট
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৩-১২-২০২৩
ঘনকুয়াশার কবলে ঢাকা শাহজালাল এয়ারপোর্ট ঢাকা শাহজালাল এয়ারপোর্ট


রাজধানী ঢাকায় হঠাৎ করে ঝেকে বসা শীতে কাবু করে ফেলছে সাধারণ মানুষকে। শীতের মওসুম হলেও সাগরে নিম্নচাপ হওয়ায় ক্ষানিকটা দেরি করেই নেমেছে শীত। কিন্তু সেটা অল্প স্বল্প দিয়ে শুরু নয়, হঠাৎ করেই ঠান্ডা পড়তে শুরু। একই সঙ্গে ঘন কুয়াশা। আর এ কুয়াশার প্রভাব পরেছে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে। ১২ ডিসেম্বর মঙ্গলবার ভোরে কুয়াশায় অন্তত ১২ টি ফ্লাইট ঢাকায় অবতরণ না করতে পেরে আশপাশে নেমেছে। 

প্রতিবেশী দেশ ভারতের কলকাতাসহ আশপাশের বিমানবন্দরে গন্তব্য ছিল ওইসব বিমান। এদিন ভোররাত থেকে সকাল পর্যন্ত এমন পরিস্থিতির মধ্যে পড়েছে বিভিন্ন গন্তব্য থেকে আসা একাধিক এয়ারলাইনসের ফ্লাইট। 

মঙ্গলবার ভোর পর্যন্ত নির্ধারতি সময়ে বিভিন্ন দেশ থেকে আসা আটটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কোলকাতায় বিমানবন্দরে অবতরণ করে। এয়ার এশিয়ার দুটি ফ্লাইট উড্ডয়নের পর কুয়ালালামপুরেই ফিরে গেছে। আর গালফ এয়ারের একটি ফ্লাইট ব্যাংকক ও ইস্তাম্বুল থেকে আসা তার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট দিল্লিতে অবতরণ করে বলে জানা গেছে।

কলকাতায় অবতরণ করা ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে থাই এয়ারওয়েজের একটি, কুয়েত এয়ারওয়েজের দুটি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের একটি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, সালাম এয়ারের একটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট।

এর মধ্যে প্রথম ফ্লাইট ছিল থাই এয়ারওয়েজের, যেটির ব্যাংকক থেকে সোমবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে ঢাকায় নামার কথা ছিল। আর সর্বেশষ ফিরে যাওয়া তার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটের ভোর ৫টা ৪৫ মিনিটে নামার কথা ছিল। তবে আরও পরের দিকের ফ্লাইটগুলো মঙ্গলবার সকালের দিকে ঢাকায় অবতরণ শুরু করে। একই কারণে ঢাকা থেকেও বিভিন্ন গন্তব্যের ফ্লাইট ছাড়তে দেরি হয়। তবে আবহাওয়া অফিসের সূত্র মতে দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে যা অনাগত দিনে আরো বাড়বে। ফলে এতে করে বিমান ওঠা নামায় নির্দিষ্ট সময় বজায় রাখা কষ্টকর হয়ে যাবে বলে বিমানবন্দর সূত্র থেকে জানা গেছে।

শেয়ার করুন