৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৭:৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


মেট্রোরেলের ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি জাতীয় কমিটির
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৭-০৯-২০২২
মেট্রোরেলের ভাড়া ৫০ শতাংশ  কমানোর দাবি জাতীয় কমিটির


ঢাকা মহানগরীতে চালু হতে যাওয়া মেট্রোরেলের সরকারনির্ধারিত ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। বুধবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি হাজি মো. শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এই দাবি জানান। 

প্রতি কিলোমিটারে পাঁচ টাকা এবং সর্বনিম্ন ২০ টাকা ভাড়া নির্ধারণের সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে নাগরিক সংগঠনটির বিবৃতিতে বলা হয়, বেসরকারি বাসের সর্বনিম্ন ভাড়া যেখানে ১০ টাকা, সেখানে রেলের মতো রাষ্ট্রীয় পরিবহন সং¯’ার দ্বিগুণ ভাড়া সম্পূর্ণ অন্যায্য, অনাকাঙ্খিত ও অগ্রহণযোগ্য। এতে যেমন একদিকে সাধারণ জনগণের যাতায়াত ব্যয় বেড়ে যাবে, তেমন অনদিকে বাস-মিনিবাসসহ বেসরকারি পরিবহন মালিকেরা বেশি লাভবান হবেন। 

বিবৃতিতে জাতীয় কমিটির নেতৃবৃন্দ বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয় অত্যাধিক বেড়ে যাওয়ার পাশাপাশি ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির ফলে জনগণের জীবনযাত্রার ব্যয় ৪০ শতাংশেরও বেশি বেড়ে গেছে। স্বল্প ও নির্দিষ্ট আয়ের মানুষ সংসার চালাতে হিমশিম খা”েছ। এ ক্ষেত্রে ঢাকায় বসবাসকারীদের সমস্যা আরো বেশি। এমন অব¯’ায় মেট্রোরেলের অস্বাভাবিক ভাড়া নির্ধারণ করে আগাম ঘোষণা দেয়ায় রাজধানীবাসী জরম হতাশ ও ক্ষুব্ধ হয়েছে। 

জাতীয় কমিটি রাষ্ট্রীয় এই পরিবহনের সর্বনিম্ন ভাড়া ৫০ শতাংশ কমিয়ে ১০ টাকা এবং প্রতি কিলোমিটারের ভাড়া পাঁচ টাকা থেকে কমিয়ে সর্বো”চ তিন টাকা নির্ধারণের জোর দাবি জানিয়েছে। 


প্রসঙ্গত, আগামী ডিসেম্বরে চালু হতে যা”েছ বহুল প্রত্যাশিত মেট্রোরেল। প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এই রেল চলবে। এ রুটের ভাড়া ধরা হয়েছে জনপ্রতি ৬০ টাকা। পরবর্তী সময়ে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত চলবে এই পরিবহন। সে ক্ষেত্রে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত জনপ্রতি ১০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।      


শেয়ার করুন