০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৪৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


চালকবিহীন গাড়িতে খাবার পৌঁছে দেবে উবার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৯-২০২২
চালকবিহীন গাড়িতে খাবার পৌঁছে দেবে উবার উবার ইটসের চালকবিহীন গাড়ি উবার


আন্তর্জাতিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের ফুড ডেলিভারি সেবা ‘উবার ইটস’-এ যুক্ত হচ্ছে চালকবিহীন গাড়ি। খাবারের ফরমাশ পেলেই নির্দিষ্ট রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করে ক্রেতাদের ঠিকানায় পৌঁছে যাবে গাড়িটি। চালকবিহীন এ গাড়িতে ক্রেতাদের খাবার রাখার জন্য একাধিক বাক্স রয়েছে। ক্রেতাদের নির্দিষ্ট কোড দিয়ে বাক্স থেকে খাবার সংগ্রহ করতে হবে। সর্বোচ্চ ৪৫ মাইল গতিতে পথ চলতে সক্ষম এ গাড়ি ৫০০ পাউন্ড পর্যন্ত খাবার বহন করতে পারে।

চালকবিহীন এ গাড়ি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের রোবটপ্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘নিউরো’। খাবার সরবরাহের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে ১০ বছরের চুক্তিও করেছে উবার ইটস। শিগগিরই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে খাবার সরবরাহ করবে গাড়িটি।

শেয়ার করুন