৬ অগাস্ট ২০২৬, বুধবার, ১০:৪২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


আশা চ্যারিটি ও নর্থ বেঙ্গলের বিজয় উৎসব ও কম্বল বিতরণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-১২-২০২৩
আশা চ্যারিটি ও নর্থ বেঙ্গলের বিজয় উৎসব ও কম্বল বিতরণ আশা হোম কেয়ার ও নর্থ বেঙ্গলের কম্বল বিতরণ


নিউইয়র্কের জ্যামাইকায় সিনিয়র বাংলাদেশীদের নিয়ে কম্বল বিতরণ ও বিজয় উৎসব পালন করেছে আশা হোম কেয়ারের স্বেচ্ছাসেবী সংগঠন আশা চ্যারিটি ফাউন্ডেশন। গত ১৯ ডিসেম্বর মঙ্গলবার নিউইয়র্কের জ্যামাইকা হিলসাইডে অনুষ্ঠিত বিজয় উৎসবে প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার ও কম্বল বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন আশা চ্যারিটি ফাউন্ডেশন'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আকাশ রহমান। 

যুক্তরাষ্ট্র নর্থবেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত কম্বল বিতরণে উপস্থিত ছিলেন আশা হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট ঈশা রহমান, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফেল তালুকদার, প্রতিষ্ঠাতা সেক্রেটারি আবুল কাশেম, সাবেক সভাপতি আতোয়ারুল আলম, বর্তমান সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, চট্টগ্রাম সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি মাকসুদ এইচ চৌধুরী, দ্য এডিটোরিয়াল সম্পাদক কামরুল ইসলাম সনি, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাব্বত আকন্দ, সদস্য ফরমান হোসেন, ফারুক হোসেন রনি, ফজলুর রহমান, মাহবুবুল আলম, মাইনুল হাসান মহিদ, রুবেল হোসেন, রওশন আলী, এস এম জিন্নাহসহ নিউইয়র্কে বীরমুক্তিযোদ্ধা ও বাংলাদেশী কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

স্বাগত বক্তব্যে আকাশ রহমান বলেন, নর্থ বেঙ্গল এবং আশা চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে শীতকালীন কম্বল বিতরণসহ কমিউনিটির বিভিন্ন সেবায় কাজ করে যাবো ইনশাআল্লাহ।

শেয়ার করুন