১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


ফুটবলার ফজলু আর নেই
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-১২-২০২৩
ফুটবলার ফজলু আর নেই আখতার হোসেন খান ফজলু


সত্তর-আশির দশকে তুমুল জনপ্রিয় ছিল ফুটবল। আবাহনী মোহামেডানের পর ঘরোয়া ফুটবলের তৃতীয় শক্তি ছিল ব্রাদার্স ইউনিয়ন। গোপীবাগের ক্লাবটির ফুটবলাররাও ছিলেন বেশ জনপ্রিয়। 

আশির দশকে ব্রাদার্স ইউনিয়নের অন্যতম খেলোয়াড় ছিলেন আখতার হোসেন খান ফজলু। নিউইয়র্কে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই ফুটবলার। তার বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে স্ত্রী, চার কন্যা, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, মহামারী করোনা শুরুর প্রথম দিকে তিনি করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন এবং পরবর্তীতে সুস্থ হলেও নানা রকম শারীরিক জটিলতায় দীর্ঘদিন ভুগছিলেন এবং অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফুটবল ক্যারিয়ারে প্রায় পুরোটাই কমলা জার্সিতে কাটিয়েছেন। ব্রাদার্সের অন্যতম কিংবদন্তি ও সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবের সভাপতি হাসানুজ্জামান খান বাবলু বলেন, ‘ফজলু এক বছর আবাহনীতে খেলেছে এছাড়া বাকি সময় ব্রাদার্সেই খেলেছে। তাই ব্রাদার্সের ফজলু হিসেবেই পরিচয় তার।’

ফজলুর প্রয়াণে আমেরিকায় বসবাসরত বাংলাদেশের অনেক ক্রীড়াবিদ শোক প্রকাশ করেছেন। ফজলুর মৃত্যুর সংবাদটি বাংলাদেশে ক্রীড়াঙ্গনে সবাইকে জানিয়েছেন এক সময়ে আমেরিকায় থাকা সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফার, মোস্তফা হোসেন মুকুল, মোশারফ হোসেন খান, সাইদুর রহমান ডন, সাঈদ উর রব, আবু সাঈদ, ছোট ইউসুফ, মোহা: মহিউদ্দিন দেওয়ান, সৈয়দ এনায়েত আলী, সোয়েব খান, গোলাম মোস্তফা, বক্সার সেলিম উল্লাহ সেলিম, শাহজালাল মোবিন, শাহান উদ্দিন, আব্দুল রহিম বাদশাহ, রিপন ফারুক প্রমুখ।

শেয়ার করুন