০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০২:০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


জাতিসংঘের সামনে স্টেট বিএনপির নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০১-২০২৪
জাতিসংঘের সামনে স্টেট বিএনপির নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ জাতিসংঘের সামনে স্টেট বিএনপির বিক্ষোভ


নির্বাচন বর্জনের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনের লক্ষ্যে গত ২৯ ডিসেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে এবং জাপানের রাজধানী টোকিওতে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়। জাতিসংঘের সামনে দাঁড়িয়ে কূটনীতিক এবং পথচারীদের মধ্যে বিএনপির নির্বাচন বর্জনের আহ্বান সংবলিত লিফলেট বিতরণ করেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক মাওলানা আতিকুর রহমান, সদস্য সচিব সাঈদুর রহমান, যুগ্ম-আহ্বায়ক বদরুল হক আজাদ, আশরাফ হোসেন, দেওয়ান কাউসার, জিয়াউর রহমান মিলন, কবীর আহমেদ এবং মোহাম্মদ হোসেন। দুপুর থেকে সন্ধ্যা অবধি তারা বেশ কয়েকশত মানুষের মধ্যে এই লিফলেট বিতরণের সময় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করা জরুরি বলে যুক্তির অবতারণা করেছেন। 

এদিকে টোকিও সফররত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদের সমন্বয়ে জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজার নেতৃত্বে নেতাকর্মীরা নির্বাচন বর্জনের ডাকে বিএনপির লিফলেট বিতরণ করেন। এ কর্মসূচি শুরু হয় জাপান মেট্রোপলিটন হোটেলের লবি থেকে। ভিনদেশি পর্যটক এবং জাপানের নীতিনির্ধারকদের কাছে লিফলেট প্রদানের সময় নেতৃবৃন্দ কথাও বলেছেন।

শেয়ার করুন