০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৩:৩৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


৬ ও ৭ জানুয়ারী বিএনপির হরতালের ডাক
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-০১-২০২৪
৬ ও ৭ জানুয়ারী বিএনপির হরতালের ডাক


আবারও হরতাল কর্মসূচিতে ফিরলো বিএনপি। এবার নির্বাচনের আগের দিন অর্থাৎ ৬ জানুয়ারী ও ৭ জানুয়ারী ভোটের দিন টানা ৪৮ ঘন্টার হরতাল ডেকেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।   
 এর আগে দুপুরে টানা ১০ দিন লিফলেট বিতরণের পর নতুন কর্মসূচি ঘোষণা দেন তিনি। ভোট বর্জনের আহ্বানে আগামীকাল শুক্রবার সারা দেশে মিছিল ও


গণসংযোগ করার কথা জানানো হয়। পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকেরাও এই কর্মসূচি পালন করবে বলে জানান রিজভী।     
বিএনপি টানা অবরোধ কর্মসূচির বাইরে যেয়ে ভোট বর্জনের আহ্বানে গত ২৬ ডিসেম্বর থেকে দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি পালন শুরু করে বিএনপিসহ বিরোধীরা। সেদিন থেকে আজ বুহস্পতিবার পর্যন্ত একটানা এই কর্মসূচি অব্যাহত রেখেছে দলটি।

শেয়ার করুন