৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৪:৩৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


দ্বাদশ সংসদ নির্বাচন
আসন ভাগের নির্বাচন হতে দেয়া হবে না-বিএনপি
বিশেষ প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৩-০৫-২০২২
আসন ভাগের নির্বাচন হতে দেয়া হবে না-বিএনপি প্রেসক্লাবের সামনে আয়োজিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ/ছবি সংগৃহীত


দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে চলছে নানামুখী তৎপরতা। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের অস্থিত্ব টিকিয়ে রাখতে এক রকম তৎপরতা অন্য দিকে বিএনপি সহ সমমনা দলগুলোর ঠিক উল্টা চিন্তা ভাবনা। গনতন্ত্র ফিরিয়ে আনতে এবং ভোটের অধিকার ফিরাতে লড়াই বিএনপি। 


এমন পর্যায় কথিত আসন ভাগাভাগির পরিকল্পনা হচ্ছে বলে অভিযোগ করছেন বিএনপির নেতারা। তারা বলছেন, আসন ভাগের নির্বাচন হতে দেয়া হবে না। এবং যারা তাতে অংশ নেবে তাদেরও প্রতিহত করা হবে। 

বৃহষ্পতিবার প্রেসক্লাবের সামনে আয়োজিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিনের উদ্যোগে ‘দেশব্যাপী 


প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে রাস্তা বন্ধ। ব্যাপক উপস্থিতি /ছবি সংগৃহীত  


বিএনপিসহ বিরোধী নেতা-কর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ওই কথা বলেন তারা। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের অধীন কোনো নির্বাচন হবে না। আসন ভাগাভাগির নির্বাচন হতে দেয়া হবে না। আসন ভাগের নির্বাচনে যারা যাবে সরকার ও তাদের বিরুদ্ধে একযোগে ব্যাবস্থা নেয়া হবে। 


বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেন, প্রতিবেশী ও বাংলাদেশ সরকারের কতিপয় লোক ফেরি করে বেড়াচ্ছে কাকে ক’টা আসন দিয়ে নির্বাচনে নেবে। এ অধিকার কে দিয়েছে? আসন বন্টকারী এ দালালদের ধরার আহ্বান জানিয়ে বলেন, যারা সরকারের ফাদে পা দেবে তাদের প্রতিহত করতে হবে। 


শেয়ার করুন