১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৭:১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-০১-২০২৪
নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডার কয়েকজন নাগরিক ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশে এসেছেন। এই তিন দেশ সরকারিভাবে কাউকে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে পাঠায়নি। গত ৮ জানুয়ারি সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মিশনের মুখপাত্র এবং কানাডা হাইকমিশন এক এক্স (সাবেক টুইটার) বার্তায় এ কথা জানায়।

গত ৭ জানুয়ারি রোববার অনুষ্ঠিত নির্বাচনে আমন্ত্রিত পর্যবেক্ষক হিসেবে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষকেরা। পরে সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন তারা। ওই সংবাদ সম্মেলনে অংশ নেন মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য জিম বেটস, যুক্তরাষ্ট্রের আরেক পর্যবেক্ষক এবং আমেরিকান গ্লোবাল স্ট্র্যাটেজিসের প্রধান নির্বাহী আলেক্সান্ডার গ্রে, কানাডার পার্লামেন্ট সদস্য চন্দ্রকান্ত আর্য ও সিনেটর ভিক্টর ওহ।

জানতে চাইলে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র মুঠোফোনে খুদে বার্তায় মিডিয়াকে জানান, যুক্তরাষ্ট্র এই নির্বাচন পর্যবেক্ষণ করেনি। যুক্তরাষ্ট্রের কয়েকজন নাগরিক ব্যক্তিগতভাবে বাংলাদেশের নির্বাচন দেখতে এসেছিলেন। তারা নিজেদের কিংবা তাদের সংগঠনের হয়ে কথা বলেছেন। তাদের বক্তব্যের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের কোনো সম্পর্ক নেই।

ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশনের মুখপাত্র খুদে বার্তায় মিডিয়াকে জানান, যুক্তরাজ্যের কয়েকজন নাগরিক ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশে এসেছেন। যুক্তরাজ্য সরকার নির্বাচন পর্যবেক্ষণের জন্য কোনো মিশন বাংলাদেশে পাঠায়নি। অন্য যে নির্বাচনী পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে এসেছে, তারা স্বাধীন এবং তাদের সঙ্গে যুক্তরাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই।

কানাডা হাইকমিশন এক্স বার্তায় লিখেছে, নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কানাডার যে দুই নাগরিকের কথা বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে, তারা স্বতন্ত্রভাবে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। তাই নির্বাচনের বিষয়ে তাদের (দুই পর্যবেক্ষক) মতামতের সঙ্গে কানাডা সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।

শেয়ার করুন