২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ১১:০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


প্রহসনের ভোট বর্জনে দেশবাসীকে অভিনন্দন বাসদ সমর্থক ফোরামের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-০১-২০২৪
প্রহসনের ভোট বর্জনে দেশবাসীকে অভিনন্দন বাসদ সমর্থক ফোরামের


বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সমর্থক ফোরাম যুক্তরাষ্ট্র শাখার পক্ষে মো. জামান তপন এক বিবৃতিতে একতরফা প্রহসনের ভোট বর্জন করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠায় অবিলম্বে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদার করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। বিবৃতিতে জামান তপন বলেন, বাসদ ও বাম গণতান্ত্রিক জোট ৭ জানুয়ারি নির্বাচনের নামে প্রহসনের নাটকে অংশগ্রহণ না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানে সাড়া দিয়ে জনগণ ভোট কেন্দ্রে না গিয়ে এই প্রহসনের নির্বাচনী নাটককে প্রত্যাখ্যান করেছে। ‘আমি আর ডামি’র এই নির্বাচনে সামাজিক সুরক্ষা কার্ড বাতিলের হুমকি ও নগদ টাকার প্রলোভন দিয়েও ভোটার উপস্থিত করতে সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গণদাবি ও জনমত উপেক্ষা করে একতরফা নির্বাচনের নামে সরকার যে তামাশার জন্ম দিয়েছে, তা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

তিনি এই প্রহসনের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে আরো বলেন, ভোট বর্জনের গণরায় মেনে নিয়ে সরকারের উচিত অবিলম্বে পদত্যাগ করে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা। একই সঙ্গে ভোট ও গণতন্ত্রের দাবিতে রাজপথের আন্দোলনকে নতুনমাত্রায় জোরদার করার জন্য দেশাবাসীর প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান। বিবৃতিতে তিনি জনমত উপেক্ষা করে ফ্যাসিবাদী সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন প্রহসনের নির্বাচনী নাটক মঞ্চস্থ করায় গণবিরোধী এই হাবিবুল আউয়াল কমিশনেরও পদত্যাগ দাবি করেন।

শেয়ার করুন