২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ০৫:০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাথে বৈঠক করেছেন মির্জা ফখরুল
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ৩১-০১-২০২৫
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স  সাথে বৈঠক করেছেন মির্জা ফখরুল


ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসনের আমন্ত্রণে তার বাসায় বৈঠক করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টায় এই বৈঠক হয় বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ যিনি এই বৈঠকে ‍উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের নতুন দায়িত্বপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স এর বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলছেন, এটি এরকম একটি বৈঠক। নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্সের প্রাতঃরাশ আমন্ত্রণে আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বৈঠকে অংশ নেন।”

‘‘ এই বৈঠকে এই দেশের বর্তমান পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, নির্বাচন নিয়ে বিএনপি কি ভাবছে প্রভৃতি বিষয় সম্পর্কে তারা বিএনপির জানতে চেয়েছেন....।”

বৈঠকে বিএনপি মহাসচিবের সাথে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ছিলেন।

সকাল ১০টায় গুলশানে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বাসায় বিএনপি মহাসচিবসহ তিন সদস্যের প্রতিনিধি দল প্রবেশ করে। ১১টা ১০ মিনিটে তারা বেরিয়ে আসেন।

শেয়ার করুন