০৮ জুন ২০২৬, সোমবার, ০৫:৫১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


ব্রেইন হ্যামারেইজে আক্রান্ত , শারীরিক অবস্থা ভালো নয়
খন্দকার মোশাররফ হোসনকে আবার নেয়া হচ্ছে সিঙ্গাপুর
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২০-০১-২০২৪
খন্দকার মোশাররফ হোসনকে আবার নেয়া হচ্ছে সিঙ্গাপুর খন্দকার মোশাররফ হোসেন/ফাইল ছবি


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী খন্দকার মোশাররফ হোসনকে উন্নত চিকিতসার জন্য আবার সিঙ্গাপুর নেয়া হচ্ছে। তার ছোট ছেলে ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন বলেন‘‘ বাবা ব্রেইন হ্যামারেইজে আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো নয়।”

‘‘ এভারকেয়ার হাসপাতালেরর চিকিতসকদের পরামর্শক্রমে বাবাকে কাল(রোববার)সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে নেয়া হচ্ছে। রাত সাড়ে ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে তাকে সিঙ্গাপুরে নেয়ার সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি।”

বাবার জন্য দলের নেতা-কর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে ব্যারিস্টার মারুফ।

খন্দকার মোশাররফ হোসেন এখন বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের নিউরো বিশেষজ্ঞ চিকিতসক অধ্যাপক খন্দকার মাহবুবুর রহমানের তত্ত্বাবধায়নে চিকিতসাধীন আছেন।

গত বছরের ১৬ জুন বিএনপির ঘোষিত মহানগর বিএনপি উত্তরের পদযাত্রা কর্মসূচির শেষান্তে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরে ২৭ জুন তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালে ভর্তি করা হয়। সেখানে দুই মাসের অধিক সময় চিকিতসা শেষে গত ৫ সেপ্টেম্বর ঢাকায় ফিরে আসেন। এরপর আবার অসুস্থ হলে তাকে গত ৫ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খন্দকার মোশাররফ হোসেনকে দলের ছাত্র বিষয়ক সম্পাদক করেন। তিনি দীর্ঘ সময় ধরে দলটির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দলের শীর্ষস্থানীয় দায়িত্ব পালন করছেন।



১৯৯১ সাল, ১৯৯৬ সাল এবং ২০০১ সালে খালেদা জিয়ার সরকারের মন্ত্রী ছিলেন খন্দকার মোশাররফ।

সর্বশেষ ২০০১ সালে খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্য মন্ত্রী ছিলেন।

শেয়ার করুন