৬ অগাস্ট ২০২৬, বুধবার, ০৯:৩৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের বেসরকারি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর নিজেদের সামর্থ যাচাইয়ে অগ্নি পরীক্ষা বাংলাদেশের


আলাবামার বায়তুল হক মসজিদে গুলি ও বোমা হামলার হুমকি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-০১-২০২৪
আলাবামার বায়তুল হক মসজিদে গুলি ও বোমা হামলার হুমকি


অজ্ঞাত এক ব্যাক্তি মোবাইলে টেক্সট ম্যাসেজ পাঠিয়ে হুমকি দিয়েছে যে তারা আলাবামার বায়তুল হক মসজিদে বোমা হামলা করবে। টেক্সট মেসেজে উল্লেখ করা হয় তারা এআর-১০ রাইফেল দিয়ে মসজিদে গুলি করা হবে এবং যতজনকে সম্ভব হত্যা করা হবে। তারা আরো জানায়, মসজিদের বাথরুমে একটি বোমা রাখা হয়েছে এবং তা দিয়ে বিস্ফোরণ ঘটানো হবে। এদিকে মসজিদের কর্মকর্তারা পুলিশকে হুমকির কথা জানিয়েছেন। আলাবামা পুলিশ জানিয়েছে, মসজিদে হুমকির কোনো প্রমাণ তারা পায়নি বা মসজিদের বাথরুমে কোনো বোমা পাননি।

এক বিবৃতিতে, কেয়ার ন্যাশনাল কমিউনিকেশন ডিরেক্টর ইব্রাহিম হুপার বলেন, আমরা স্টেট এবং ফেডারেল আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে এই হুমকিকে গুরুত্ব সহকারে নেওয়ার এবং এটিকে ঘৃণামূলক অপরাধ হিসাবে তদন্ত করার জন্য অনুরোধ করছি। গত কয়েক মাসে মুসলিম বিরোধী সহিংসতা এবং হামলার বৃদ্ধির সাথে প্রতিটি হুমকিকে জরুরিভাবে মোকাবিলা করতে হবে। আমরা আলাবামা এবং দেশব্যাপী মসজিদ নেতৃবৃন্দকে কেয়ার কর্তৃক প্রকাশিত মসজিদ এবং মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা বাড়ানোর আহবান জানাচ্ছি। নামাজের সময়ে জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পুলিশকে মসজিদের এলাকায় টহল উপস্থিতি বজায় রাখতেও অনুরোধ করছি।

শেয়ার করুন