০৮ জুন ২০২৬, সোমবার, ১১:২৮:৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


কালো পতাকা মিছিলের কর্মসূচি বন্ধ করা যাবে না- ফারুখ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৮-০১-২০২৪
কালো পতাকা মিছিলের কর্মসূচি বন্ধ করা যাবে না- ফারুখ


পাল্টা কর্মসূচি দিয়ে ৩০ জানুয়ারির কালো পতাকা মিছিলের কর্মসূচি বন্ধ করা যাবে না ক্ষমতাসীনদের প্রতি হুশিয়ারি দিয়েছেন জয়নুল আবদিন ফারুক।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এই হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ‘‘ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আপনি বারবারই একই কথা বলেন… খেলা হবে, রাজনৈতিক খেলা হবে।”

‘‘ আরে ভাই, খেলতে হলে খেলোয়াড় লাগে… আপনারা তো খেলোয়াড় না … আপনাদের সাথে কি খেলব? আপনি আমাদের লেজের সাথে লেগেই আছেন।বিএনপি গতকাল বিকাল তিনটায় প্রোগ্রাম দিয়েছে কালো পতাকা মিছিলের… আওয়ামী লীগ তারপরে বিকাল ৪টায় প্রোগ্রাম দিয়েছে। আমরা বলে দিতে চাই, আমাদের লেজে লেজে থেকে বিএনপির কালো পতাকা মিছিল প্রতিরোধ করতে আপনারা পারবেন না। বাংলাদেশের মানুষ এই নির্বাচন(৭ জানুয়ারি) কে প্রত্যাখান করেছে… তাই ৩০ জানুয়ারি জনগন কালো পতাকা দেখিয়ে আবারও আপনাদের প্রতি ধিক্কার জানাবে।”

শনিবার নয়া পল্টনের কালো পতাকা মিছিল পূর্ব সমাবেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের দিন ঢাকাসহ সারা দেশের মহানগর, জেলা, উপজেলা, থানা, পৌর সভার  সব ইউনিটে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেন।

সাবেক বিরোধী দলের প্রধান হুইপ ফারকু বলেন, ‘‘ এই সরকার গণতন্ত্রের বিশ্বাস করে না। তারা ডামি ভাইয়ে ভাইয়ে যে নির্বাচন করেছে সেই নির্বাচনে জনগন ভোট দিতে যায়নি। সেই নির্বাচনে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো গ্রহন করে নাই। তাই এই নির্বাচন জনগন মানে না।”

‘‘ সরকারকে বলি, এখনো সময় আছে… এই অবৈধ সংসদ বাতিল করুন, নিজেরা পদত্যাগ করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করুন।”

রমজানের আগে দ্রব্যমূল্যের উধর্বগতি রোধে সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন তিনি।

জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠান হয়।

উলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মো. নেছারুল হকের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী মো. সেলিম রেজার সঞ্চালনায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে উলামা দলের আলমগীর হোসাইন, কাজী মো. আবুল হোসেন, আলমগীর হোসাইন খলিলী, জাহাঙ্গীর আলম চৌধুরী, তাজুল ইসলাম খান প্রমূখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন