০৮ জুন ২০২৬, সোমবার, ০৪:৫৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


সাংবাদিক শিরীন হত্যার নিন্দা ও তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৫-২০২২
সাংবাদিক শিরীন হত্যার নিন্দা ও তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের নিহত সাংবাদিক শিরীন আবু আকলেহ


ফিলিস্তিনের পশ্চিম তীরে আল জাজিরার একজন প্রবীণ সাংবাদিক শিরীন আবু আকলেহ হত্যার নিন্দা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যালয় হোয়াইট হাউজ। গত ১১ মে নিন্দা জানানোর পাশাপাশি ফিলিস্তিনি আমেরিকান এই সাংবাদিক নিহতের ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি কারিন-জিন-পিয়েরে।

আল জাজিরা জানিয়েছে, বুধবার জেনিন শহরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন শিরীন আবু আকলেহ। এ সময় দখলদার বাহিনীর গুলিবর্ষণের শিকার হন তিনি। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় আলি সামুদি নামের আরেক ফিলিস্তিনি সাংবাদিকও গুলিবিদ্ধ হয়েছেন। তবে জেরুজালেমভিত্তিক কুদস পত্রিকার এই সংবাদকর্মীর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, তার (শিরীন) মৃত্যুর ঘটনায় আমরা তদন্তের আহ্বান জানাচ্ছি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইসও এই হত্যার ঘটনায় নিন্দা ও তদন্তের আহ্বান জানিয়েছেন। টুইটারে এক বিবৃতিতে তিনি বলেছেন, দায়ীদের জবাবদিহি করতে হবে।

এই ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। বøকটির ক‚টনৈতিক সার্ভিসের মুখপাত্র পিটার স্টানো এক বিবৃতিতে এই আহ্বান জানান।

শেয়ার করুন