৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১০:১৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


নান্নু হাবিবুল বাশার বাদ
জাতীয় দলের প্রধান নির্বাচক লিপু , শান্ত তিন ফরম্যাটে ক্যাপ্টেন
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১২-০২-২০২৪
জাতীয় দলের প্রধান নির্বাচক লিপু , শান্ত তিন ফরম্যাটে ক্যাপ্টেন


অবশেষে পরিবর্তন এসেছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে। বেশ কিছুদিন থেকেই জাতীয় দলের নির্বাচক প্যানেল নিয়ে সমালোচনা ছিল। বিসিবি এবার সেটাতে পরিবর্তন এনেছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে সরিয়ে সেখানে নতুন দ্বায়িত্ব দেয়া হয়েছে সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপুকে। একই সঙ্গে তিন সদস্যের নির্বচক প্যানেলের অন্যতম প্রভাবশালী সদস্য হাবিবুল বাশারও নেই। সে স্থানে নিয়ে আসা হয়েছে হান্নান সরকারকে। তবে অপর নির্বাচক আব্দুর রাজ্জাক রাজ টিকে রয়েছেন যথারীতি। সোমবার বোর্ড সভা শেষে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।   


এর আগে ২০১৫ বিশ্বকাপের পরে দায়িত্ব পেয়েছিলেন নান্নু ও বাশার। পরে রাজ্জাককে যুক্ত করে প্যানেল তিন সদস্যে উন্নীত করা হয়।  
সোমবারের বোর্ড সভায় বিসিবি নির্বাচক প্যানেল ছাড়াও গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যেমন- নাজমুল হাসান শান্তকে তিন ফরম্যাটের অধিনায়ক করা হয়েছে। সাকিব আল হাসানকে নেতৃত্বভার মুক্ত করা হয়েছে। এছাড়া বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটার ও প্রথম শ্রেণির চুক্তিতে থাকা ক্রিকেটারের তালিকা পাশ করা হয়েছে।

শেয়ার করুন