৬ অগাস্ট ২০২৬, বুধবার, ০৮:১৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের বেসরকারি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর নিজেদের সামর্থ যাচাইয়ে অগ্নি পরীক্ষা বাংলাদেশের অসংক্রামক রোগে আক্রান্তের প্রবণতা উদ্বেগজনক আবদুল এল সায়েদকে লক্ষ্য করে রিপাবলিকানদের আক্রমণাত্মক প্রচারণা আবারও জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ দিল্লিতে বসে ঢালাওভাবে অডিও বার্তার সুযোগ হারাচ্ছেন হাসিনা সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ


অভিবাসন বৃদ্ধিতে আমেরিকার অর্থনীতি বৃদ্ধি পাবে ৭ ট্রিলিয়ন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০২-২০২৪
অভিবাসন বৃদ্ধিতে আমেরিকার অর্থনীতি বৃদ্ধি পাবে ৭ ট্রিলিয়ন


কংগ্রেসনাল বাজেট অফিসের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে অভিবাসন বৃদ্ধির ফলে মার্কিন অর্থনীতিতে আগামী দশকে অতিরিক্ত ৭ ট্রিলিয়ন ডলার বৃদ্ধি পাবে। অভিবাসন বৃদ্ধির ফলে একটি বৃহত্তর শ্রমশক্তি তৈরি হবে, পণ্য ও পরিষেবার চাহিদা বৃদ্ধি পাবে। এই ৭ ট্রিলিয়ন ডলার আমেরিকার অর্থনীতিতে যোগ হবে অতিরিক্ত অভিবাসীদের দ্বারা। সেই সঙ্গে মার্কিন শ্রম শক্তি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। আমেরিকার অভিবাসন বৃদ্ধির ইস্যুটি হট রাজনৈতিক ইস্যু।

আমেরিকায় আসা অভিবাসীদের একটি বড় অংশ ২৫ থেকে ৫৪ বছর বয়সী। এরাই সাধারণত কাজ করে, যার ফলে আমেরিকার অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এদের প্রভাব রয়েছে আমেরিকার হাউজিং মার্কেটে। কারণ তাদের অর্থ হলেই তারা বাড়ি ক্রয় করেন। ধারণা করা হচ্ছে- ২০২২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত হাউজিং সেক্টরকে উজ্জীবিত করবে।

সিবিও পরিচালক ফিলিপ সোয়াগেল বলেন, অভিবাসনের কারণে ২০৩৩ সালে ৫.২ মিলিয়ন শ্রমশক্তি বাড়বে। এর ফলে অতিরিক্ত কর রাজস্ব বাড়বে। কংগ্রেসনাল বাজেট অফিস আরো দেখেছে যে, ২০২২ সাল থেকে নিট ইমিগ্রেশন বাড়ছে এবং এটি ২০২৬ সাল পর্যন্ত বাড়তে থাকবে। ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেন, এর ফলে মার্কিন অর্থনীতি উপকৃত হচ্ছে। তিনি আরো বলেন, এদের মধ্যে কাজ করার প্রবণতা অনেক বেশি। আমেরিকানদের তুলনায় এদের কর্মশক্তিও বেশি।

শেয়ার করুন