২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৪:১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
‘ফ্যামিলি কার্ড’ বিতরণ ১০ মার্চ থেকে শুরু ১৮ দিনে ৬৩০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিলেন মাসফিকুল আশ্রয়প্রার্থীদের কাজের অনুমতিতে কঠোর কড়াকড়ি ঝুলে গেল ট্রাম্পের ২ হাজার ডলারের ট্যারিফ ডিভিডেন্ড চেক পরিকল্পনা সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশে বৃদ্ধি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার


রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০৪-২০২২
রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কম্যুনিটির সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে গত ১১ এপ্রিল জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি অনুষ্ঠিত হয়। সংগঠনের নব নির্বাচিত সভাপতি ম. ফখরুল ইসলাম মাছুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূর-এ-আলম মনিরের পরিচালনায় ইফতার মাহফিলের শুরুতে কোরআন তেলওয়াত করেন আব্দুর রহিম ভূঁইয়া।

অনুষ্ঠানে পবিত্র রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করেন রাশেদুজ্জামান রাশেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও ইফতার মাহফিলের আহবায়ক মহাম্মদ কবির। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ম. ফখরুল ইসলাম মাছুম


রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি ও অন্যতম উপদেষ্টা হারুন ভূঁইয়া, সাবেক সভাপতি মামুন মিয়াজী, বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি ও রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা আলহাজ্ব ফিরোজুল ইসলাম পাটোয়ারি, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা নাজমুল আহসান, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি ও অন্যতম উপদেষ্টা আমিন খান জাকির, জ্যাকসন হাইটসে বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের সহ সভাপতি মোহাম্মদ আলম নমি, উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ শাহাদাত  হোসাইন, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডা. এনামুল হক, সিনিয়র সহ সভাপতি মিয়া মোহাম্মদ দুলাল, বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরকার, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সাধারণ সম্পাদক


রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা

ইউনুস সরকার, বাংলাদেশ সোসাইটির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক কাজী তোফায়েল আহমেদ, কুইন্স বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সোসাইটির সাবেক প্রচার সম্পাদক মফিজুল ইসলাম রুমি, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহাবুবুর রহমান, রহমানিয়া ট্রাভেলস এর স্বত্ত¡াধিকারী মাওলানা কুতুবুর রহমান মাহমুদসহ কম্যুনিটির নেতৃবৃন্দ।

করোনা মহামারির কারণে গত দুই বছর অন্যান্য সংগঠনের মত রূপসী চাঁদপুর ফাউন্ডেশনেরও কোন কর্মকান্ড ছিলো না। করোনার প্রকোপ কমার সাথে সাথেই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। যদিও এরই মধ্যে রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। সেই নতুন কমিটির নেতৃত্বেই হলো এবারের ইফতার মাহফিল। ইফতার মাহফিলে কম্যুনিটির প্রতিনিধিত্বশীল সকল সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলকে সফল এবং স্বার্থক করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি ফখরুল ইসলাম মাছুম এবং সাধারণ সম্পাদক নূর-এ-আলম মনির।


শেয়ার করুন