২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৩:৫৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
‘ফ্যামিলি কার্ড’ বিতরণ ১০ মার্চ থেকে শুরু ১৮ দিনে ৬৩০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিলেন মাসফিকুল আশ্রয়প্রার্থীদের কাজের অনুমতিতে কঠোর কড়াকড়ি ঝুলে গেল ট্রাম্পের ২ হাজার ডলারের ট্যারিফ ডিভিডেন্ড চেক পরিকল্পনা সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশে বৃদ্ধি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার


৩ দেশকে সহায়তায় ৯৫ বিলিয়ন ডলারের বিল অনুমোদন মার্কিন সিনেটে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০২-২০২৪
৩ দেশকে সহায়তায় ৯৫ বিলিয়ন ডলারের বিল অনুমোদন মার্কিন সিনেটে মার্কিন কংগ্রেস


ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে সহায়তার জন্য ৯৫ বিলিয়ন (সাড়ে ৯ হাজার কোটি) ডলারের একটি বিল অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট।

গত ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দীর্ঘ প্রতীক্ষিত এই বিল অনুমোদন দেওয়া হয়। এখন বিলটি রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। তবে সেখানে বিলটির পাস হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

কংগ্রেসের দুই কক্ষেই বিলটি অনুমোদন পেলে তা রাশিয়ার বিরুদ্ধে প্রায় দুই বছর ধরে যুদ্ধ চালিয়ে যাওয়া ইউক্রেনের জন্য বড় সুবিধা করে দেবে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত কট্টর রিপাবলিকানদের বিরোধিতার কারণে কয়েক মাস ধরে বিলটি ঝুলে ছিল।

এরই মধ্যে বেশ কয়েকজন ডানপন্থী রিপাবলিকান কংগ্রেস সদস্য প্রতিনিধি পরিষদে বিলটি আটকে দেওয়ার পক্ষে মত দিয়েছেন। তাঁদের মতে, ইউক্রেনকে ৬০ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার বদলে এই অর্থ সীমান্ত নিরাপত্তাসহ দেশের অভ্যন্তরীণ খাতে খরচ করা যৌক্তিক হবে।

এদিকে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলেছেন, কংগ্রেস থেকে বিলটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দপ্তরে পাঠাতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লেগে যেতে পারে।

শেয়ার করুন