৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৫:০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


‘নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি এ ধরনের উদহারন আগে শুনিনি’- জাপানের রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-১১-২০২২
‘নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি এ ধরনের উদহারন আগে শুনিনি’- জাপানের রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি/ছবি সংগৃহীত


‘শুনেছি, পুলিশ নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে ফেলেছে। কিন্তু অণ্য কোনো দেশে এ ধরনের উদহারন শুনিনি’ কথাগুলো বলেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। আজ সোমবার গুলশানে একটি হোটেলে আয়োজিত সেন্টার ফর গভর্নেস স্টাডিজ আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন। মি. নাওকি আশা করে বলেন,‘ব্যালটবক্স আগের রাতে ভর্তি করে ফেলার ঘটনা পুনরাবৃত্তি উচিৎ নয়।’


আমি দৃঢ়ভাবে আশা করছি, বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্টু হবে। নির্বাচন কমিশন ও সরকার বলেছে তারা সুষ্ঠু নির্বাচন করবে। আশা করি, সব বড় দল এই নির্বাচনে অংশগ্রহন করবে।’ 


জাপানী রাষ্ট্রদূত বলেন, ‘জাপান আশা করে বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ,সুষ্টু ও অংশগ্রহনমূলক হবে। অহিংস ও শান্তিপূর্ণ নির্বাচনে সব প্রধান দল অংশগ্রহন করবে। ’


পূর্বের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের পর জাপান দূতাবাস সহিয়সতা নিয়ে একটি বিবৃতি দিয়েছিল। সেটি ব্যতিক্রমধর্মী ঘটনা। কারণ জাপান কোনো দেশে নির্বাচনের পর বিবৃতি দেয় না।’ 


শেয়ার করুন