১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:১৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


ভাবগম্ভীর পরিবেশে বিয়ানীবাজার সমিতির ইফতার ও দোয়া মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৩-২০২৪
ভাবগম্ভীর পরিবেশে বিয়ানীবাজার সমিতির ইফতার ও দোয়া মাহফিল কার্যকরি কমিটির কর্মকর্তাবৃন্দ


ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে গত ১৮ মার্চ ওজনপার্কের মেজেস্টীক হলে বিয়ানীবাজার সমিতির মান্নান-অপু কার্যকরি পরিষদের প্রথম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তিল ধরনের ঠাঁই ছিল না। স্থান সংকুলান না হওয়ায় দাঁড়িয়ে, মাটিতে বসে অনেকেকে ইফতার করতে দেখা যায়। ইফতার ও দোয়া মাহফিল ছিল অত্যন্ত পরিপাটি ও সুশৃঙ্খল এবং সুন্দর। ইফতার পরিবেশন ছিল অভিন্নতা। ইফতারে উপচে পড়া ভীড়ে অতিথির অভ্যর্থনায় কোন রকম কার্পণ্যতা ছিল না। কার্যকরি পরিষদের সবাই ইফতার মাহফিল আয়োজন সুন্দর ও সংগঠনের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে নিজেদের নিরলস প্রচেষ্টা ছিলো। ইফতার মাহফিলের প্রারম্ভে পবিত্র কুরআন তেলওয়াত করেন হোজাইফা ইসলাম খান। দোয়া পরিচালনা করেন বায়তুল মামুর মসজিদের খতীব ও ইমাম মাওলানা দেলোয়ার হোসেন।

সংগঠনের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারী রেজাউল আলম অপুর পরি চালনায় মঞ্চে উপবিষ্ট ছিলেন উপদেষ্টা গহর চৌধুরী কিনু, মোজাহিদুল ইসলাম, মোহাম্মদ ফখর উদ্দীন, হারুন মিয়া, ফখরুল ইসলাম বেলাল। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, মকবুল রহিম চুনই, মাসুদুল হক ছানু, মোস্তফা কামাল, সাবেক উপদেষ্টা আজীজুর রহমান পাখী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীম, জালালাবাদ এসোসিয়েশনের বর্তমান উপদেষ্টা বদরুন নাহার খান মিতা, সাবেক সেক্রেটারী মিছবাহ মজিদ, আতাউর রহমান সেলিম, বিয়ানীবাজার সমিতির সাবেক সেক্রেটারী মিছবাহ আহমদ, ফখরুল ইসলাম দেলোয়ার, গোলাবশাহ সমাজ কল্যাণ সমিতির সভাপতি শামছুল হক বেবুল ফারুক চৌধুরী, ফয়সল আলম, জামাল হোসেন, সোনার বাংলা মাল্টি সার্ভিসের সারওয়ার হোসেন প্রমুখ।

শেয়ার করুন