১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৫৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


নিউইয়র্ক মহনগর বিএনপি দক্ষিণের কর্মিসভা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০২-২০২৪
নিউইয়র্ক মহনগর বিএনপি দক্ষিণের কর্মিসভা বক্তব্য রাখছেন হাবিবুর রহমান সেলিম রেজা


গত ১১ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় জ্যামাইকা স্টার কাবাব রেস্টুরেন্টে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির কুইন্সের জ্যামাইকা শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ বদিউল আলমের সঞ্চালনায় অত্যন্ত সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয় কর্মী সভাটি।

কর্মী সভা শুরুতেই অসুস্থ হাবিবুর রহমান সেলিম রেজা, মোহাম্মদ বদিউল আলমের অসুস্থ মা, মোহাম্মদ রিপন মিয়া ও শাহাদাত হোসেন রাজুর পরলোকগত মাসহ সকলের জন্য দোয়া করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অসুস্থ বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও দোয়া করা হয়।

কর্মী সভায় সকলেই বিএনপির শক্তিশালী অবস্থান এবং জ্যামাইকা কমিটি গঠনের পরামর্শ দেন। বক্তারা জ্যামাইকায় বিএনপির শক্ত ঘাটি তৈরির কথা বলেন। এবং এই রকম আরো কর্মী সভা জ্যামাইকা বিএনপির নেতাকর্মীদের নিজেদের মধ্যে আরও যোগাযোগ স্থাপনের উপর গুরুত্ব দেন।

সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা কমিটি গঠনের জন্য সকলের মতামতকে স্বাগত জানান। সঞ্চালক মোহাম্মদ বদিউল আলম সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে এক সাথে কাজ করার কথা তুলে ধরেন।

কর্মী সভায় উপস্থিত নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ হলেন- যুগ্ম আহবায়ক এমলাক হোসেন ফয়সাল, রুহুল আমিন নাসির, আলমগীর হোসেন মৃধা, খলকুর রহমান, নাসির উদ্দিন, মোহাম্মদ রিপন মিয়া, অ্যাডভোকেট রেজবুল কবির, যুগ্ম সদস্য সচিব ছাইদুর খান ডিউক, সদস্য জামালুর রহমান চৌধুরী, জাহাঙ্গীর আলম, আজিজুল, এস এম বাহারুল ইসলাম রমিজ, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ রহমান, মোহাম্মদ বাশার প্রমুখ।

শেয়ার করুন