১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৬:৩১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


সফলতার ৬ বছরে আশা হোম কেয়ার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০২-২০২৪
সফলতার ৬ বছরে আশা হোম কেয়ার আশা হোম কেয়ারের কর্মকর্তাবৃন্দ


সফলতার ৬ বছর পূর্ণ করেছে আশা হোম কেয়ার ও আশা সোসাল এডাল্ট ডে কেয়ার। নিউইয়র্কে হোম হেলথ কেয়ার সেবায় বাংলাদেশী কমিউনিটির সর্বাধিক জনপ্রিয় এ দুটি প্রতিষ্ঠান স্বল্প সময়ে দ্রুত প্রসার লাভ করেছে। নিউইয়র্ক থেকে বাফেলো। লং আইল্যান্ড থেকে স্টেটেন আইল্যান্ড। কমিউনিটির সিনিয়রদের ঘরে বাইরে হোম কেয়ার ও ডে কেয়ার সেবায় সুনামের সাথে এগিয়ে যাচ্ছে আশা পরিবার। আশা হোম কেয়ার সেবার মানে অতি স্বল্প সময়ে অর্জন করেছে নিউইয়র্ক স্টেট, নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগের সফল সম্মাননা। পেয়েছে বৃহত্তর লং-টার্ম কেয়ার এনথেম ব্লু-ক্রস এওয়ার্ড, এশিয়ান আমেরিকান চেম্বার এওয়ার্ড, নিউইয়র্ক স্টেট এসেম্বলি মেরিট সার্টিফিকেট, কুইন্স কাউন্টি বেস্ট বিজনেস এওয়ার্ডসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের বহু সম্মাননা সনদ। সিডিপেপ ও পিসিএ হোম হেলথ কেয়ার সেবায় নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির প্রথম সারির হোম কেয়ারে স্থান করে নিয়েছে আশা হোম কেয়ার।

নিউইয়র্কে কমিউনিটির সার্বিক সহায়তায় দিন দিন ব্যবসা প্রসারে এগিয়ে যাওয়ার ৬ বছর পূর্তিতে সপ্তাহব্যাপী অর্ধযুগ পূর্তি অনুষ্ঠানের আয়োজন করেছে আশা পরিবার। ১৩ ফেব্রুয়ারি জ্যামাইকা আশা সোসাল এডাল্ট ডে কেয়ারে সেবা গ্রহীতা সিনিয়রদের নিয়ে কেক কাটেন আশা হোম কেয়ারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আকাশ রহমান।

২৩ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় অনুষ্ঠিত হবে ৬ বছর পূর্তি অনুষ্ঠান। এতে অংশ নিবেন নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির সিনিয়র, মূলধারার প্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। অতি স্বল্প সময়ে সফলতার জন্য নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির সকলের প্রি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন আশা হোম কেয়ারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আকাশ রহমান ও ভাইস প্রেসিডেন্ট ঈশা রহমান। কমিউনিটির সেবায় আগামীতে নিজস্ব নার্সিং সেন্টার, থেরাপি সেন্টার, পিসিএ ট্রেনিং স্কুল ও সর্বাধুনিক নিজস্ব ডে কেয়ার ভবন স্থাপনের প্রকল্প বাস্তবায়নে কাজ করছে আশা পরিবার।

শেয়ার করুন