১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০২:১৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


অভিনন্দন জানিয়েছে আরো বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতগন
শেখ হাসিনাকে অভিনন্দন জানাল ভারত রাশিয়া চীনের রাষ্ট্রদূত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০১-২০২৪
শেখ হাসিনাকে  অভিনন্দন জানাল ভারত রাশিয়া চীনের রাষ্ট্রদূত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে/ছবি সংগৃহীত


ভারত, রাশিয়া, চীনসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর দল আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের জন্য তাঁকে অভিনন্দন জানান এবং বাংলাদেশকে অব্যাহত সমর্থন দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. নুরেলাহি মিনা বাসস’কে জানিয়েছেন, ‘ভারত, রাশিয়া, চীন, ভূটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতগণ আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাত করেন।’


রাষ্ট্রদূতগণ নিজ নিজ দেশের পক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের সাথে সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী তাঁদেরকে ধন্যবাদ জানান এবং তাঁর দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় সহযোগিতা কামনা করেন।অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশের প্রতি তাদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তারা প্রত্যেকেই।


জবাবে শেখ হাসিনাও ধন্যবাদ জানিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বন্ধু রাষ্ট্রগুলোকে সহযোগিতা নিয়ে পাশে থাকার আহ্বান জানান।তথ্যসূত্র: বাসস।


শেয়ার করুন