০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৫:০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


রাজুর মায়ের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০২-২০২৪
রাজুর মায়ের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল বক্তব্য রাখছেন মিজানুর রহমান মিল্টন ভূইয়া


নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি শাহাদাত হোসেন রাজুর মাতা রওশনারা বেগম বার্ধিক্যজনিত কারণে গত ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ নিজ বাসভবনে ৯০ বছর বয়স ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.. রাজিউন)। শাহাদাত হোসেন রাজুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে শাহাদাত হোসেন রাজুর মায়ের আত্মার মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং জেবিবিএর সভাপতি গিয়াস আহমেদ। বিশেষ দোয়া মাহফিলটি গত ৯ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমান এবং জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের সহকারী ইমাম মাওলানা ইসমাইল।

নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম-আহ্বায়ক রিয়াজ মাহমুদের পরিচালনায় দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট শিল্পী বেবি নাজনীন, বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ, বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান মিল্টন ভূইয়া, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুর আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, নিউইয়র্ক স্টেট বিএনপির সদস্যসচিব সাইদুর রহমান সাঈদ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন, জাসাস যুক্তরাষ্ট্র শাখার সদস্যসচিব জাহাঙ্গীর সরওয়ার্দী, সাংবাদিক রিমন ইসলাম, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুস সবুর, মোশাররফ হোসেন সবুজ, বদরুল হক আজাদ, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, শহিদুল সিকদার, সৈয়দা মাহমুদা শিরিন, আবুল কালাম।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ এম রেজা, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আমিনুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, মনির হোসেন, নাসিম আহমেদ, নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান কাউছার, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাছুম, জ্যাকসন হাইটস ফ্রেন্ডস সোসাইটির মঞ্জুর মোর্শেদ, কাজল মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান কামরুল, বিশিষ্ট ব্যবসায়ী দুলাল বেহেদু, ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মফিজুর রহমান প্রমুখ।

গিয়াস আহমেদ এবং শাহাদাত হোসেন রাজু দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন