২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৬:৩১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


আওয়ামী লীগ বাকশাল তৈরি করতে চায়- মির্জা ফখরুল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৪-২০২৪
আওয়ামী লীগ বাকশাল তৈরি করতে চায়- মির্জা ফখরুল মির্জা ফখরুল/ফাইল ছবি


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,‘পঁচাত্তর সালের মতো আওয়ামী লীগ বাকশাল তৈরি করতে চায়। এবার তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করছে।’ বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত দলীয় ইফতার মাহফিলে সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল আরও বলেন, ‘রাষ্ট্রযন্ত্রকে অসংবিধানিকভাবে ব্যবহার করে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে দিয়েছে এই দানব সরকার।’   


জনগণের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘এই অবৈধ সরকার যাদের কোনো ম্যান্ডেট  নেই, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তারা ক্ষমতায় থাকলে আরও ভয়াবহ পরিণতি হবে। দেশ অর্থনৈতিকভাবে ধ্বংস হয়েছে, লুটপাট করে অর্থপাচার করে ব্যাংকগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এভাবে সব রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করছে। আমাদের আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে লড়াই করতে হবে। দেশকে রক্ষা করতে হলে অবশ্যই বিএনপিকে নেতৃত্ব দিতে হবে।’   


 তিনি বলেন, ‘আওয়ামী লীগ অনেক মানুষকে হত্যা করেছে, গুম করেছে। ৬০ লাখ মানুষের নামে মামলা দিয়েছে। তারপরও কেউ বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেয়নি। কারণ, বিএনপির এ সংগ্রাম সত্যের সংগ্রাম। আমাদের আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনার আন্দোলন। আজ মুক্তিযুদ্ধের ৫৩ বছর পরও গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে হচ্ছে কী এক অদ্ভুত ব্যাপার।’   
 

শেয়ার করুন