১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০৬:৩৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


কুইন্স কমিউনিটি বোর্ডে ১২ বাংলাদেশি নির্বাচিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৪-২০২৪
কুইন্স কমিউনিটি বোর্ডে ১২ বাংলাদেশি নির্বাচিত নার্গিস আহমেদ, ফখরুল ইসলাম দেলোয়ার, দিলীপ, মেহেদী ও ওসমান


কুইন্স কমিউনিটি বোর্ডে নতুন করে ১২ জন বাংলাদেশি ২ বছরের জন্য পাবলিক সার্ভেন্ট হিসেবে নিয়োগ পেলেন। কুইন্স ব্যরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডস গত ৪ এপ্রিল বৃহস্পতিবার ১৪টি কমিউনিটি বোর্ডের ৩৫৫ জন পাবলিক সার্ভেন্টের নাম ঘোষণা করেন। এ বছর মোট আবেদনকারি ছিলেন ৮৪৮ জন। কমিউনিটি বোর্ড ৮ জ্যামাইকা, কিউ গার্ডেন, ব্রায়ারউড, সাউথ ফ্লাশিং ও হলিসউড নিয়ে গঠিত। এই বোর্ড থেকে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি নির্বাচিত হয়েছেন। তারা হলেন নার্গিস আহমেদ, ফখরুল ইসলাম দেলোয়ার, সাইফ আলম, দিলীপ নাথ, আলেয়া সেলিম ও মোহাম্মদ তুহিন। কমিউনিটি বোর্ড ১ থেকে নির্বাচিত হয়েছেন আমিন মেহেদী। নির্বাচিত অন্য বাংলাদেশিরা হলেন ওসমান আলী চৌধুরী (কমিউনিটি বোর্ড ২), মোহাম্মদ ইসমাইল (কমিউনিটি বোর্ড ৪), কামাল ভূঁইয়া (কমিউনিটি বোর্ড ৯), ফজলুর রহমান (কমিউনিটি বোর্ড ১০) ও খোন্দকার ইসলাম (কমিউনিটি বোর্ড ১২)। প্রত্যেকটি কমিউনিটি বোর্ডের সদস্য সংখ্যা ৫০ জন। প্রতি ২ বছর মেয়াদে কুইন্স ব্যরো কমিউনিটি বোর্ডে ৩৫৫ জন করে নিয়োগ দেয়া হয়। এ বছর ২০২৪-২০২৫ মেয়াদে এই নিয়োগ দেয়া হলো।

নির্বাচিতদের মধ্যে অনেকেই পুনর্নির্বাচিত হয়েছেন। তবে ৫৫ ভাগ সদস্যই নতুন। যাদের মধ্যে ১১৭ জন রয়েছেন মহিলা। কমিউনিটি বোর্ডগুলোতে এশিয়ান, আফ্রিকান ও স্প্যানিশ প্রতিনিধিদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

শেয়ার করুন